প্রথমবারের মতো বিশ্বকাপে:গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের খেলোয়াড়রা
Reporter Name
/ ১৭৫
Time View
Update :
বুধবার, ১১ জুন, ২০২৫
Share
প্রথমবারের মতো বিশ্বকাপে:গাড়ি উপহার পেলেন উজবেকিস্তানের খেলোয়াড়রা
ইতিহাস গড়েছেন উজবেকিস্তানের ফুটবলাররা। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। আবুধাবিতে স্বাগতিক আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করতেই স্বপ্ন সত্যি হয়ে যায় উজবেক ফুটবলারদের মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ৫ জুন রাতের সেই বিশেষ অর্জন সঙ্গী করে দেশে ফিরতেই রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয় ফুটবলারদের। মঙ্গলবার রাতে রাজধানী তাসখন্দের মিল্লি স্টেডিয়ামে কাতারকে ৩-০ গোলে উড়িয়ে উৎসবে মেতে ওঠে উজবেকরা। সেই উদযাপনের মাঝে পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মেনে ফুটবলারদের নতুন গাড়ি উপহার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ। চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির নির্মিত চ্যাম্পিয়ন কার উপহার হিসেবে পেয়েছেন বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে থাকা দেশটির প্রত্যেক ফুটবলার।
287
ইতিহাস গড়েছেন উজবেকিস্তানের ফুটবলাররা। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। আবুধাবিতে স্বাগতিক আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করতেই স্বপ্ন সত্যি হয়ে যায় উজবেক ফুটবলারদের
মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ৫ জুন রাতের সেই বিশেষ অর্জন সঙ্গী করে দেশে ফিরতেই রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয় ফুটবলারদের। মঙ্গলবার রাতে রাজধানী তাসখন্দের মিল্লি স্টেডিয়ামে কাতারকে ৩-০ গোলে উড়িয়ে উৎসবে মেতে ওঠে উজবেকরা।
সেই উদযাপনের মাঝে পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মেনে ফুটবলারদের নতুন গাড়ি উপহার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ। চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির নির্মিত চ্যাম্পিয়ন কার উপহার হিসেবে পেয়েছেন বিশ্বকাপ বাছাইপর্বের মিশনে থাকা দেশটির প্রত্যেক ফুটবলার।