• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ

সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

221

প্রতিষ্ঠার সময় মিলনায়তনটির নাম ছিল ‘সিলেট অডিটোরিয়াম’। পরবর্তীতে চারদলীয় জোট সরকারের আমলে সংস্কারের পর তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম. সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সাইফুর রহমানের নাম পরিবর্তন করে রাখা হয় ‘কবি নজরুল অডিটোরিয়াম’। প্রায় ২০ বছর পর আবারও নাম পরিবর্তনের মাধ্যমে সাইফুর রহমানের নাম পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন থেকে অডিটোরিয়ামটি এম. সাইফুর রহমান-এর নামে পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে অডিটোরিয়াম পরিদর্শনকালে তিনি বলেন, নাম পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, অডিটোরিয়ামের নামফলকে সাইফুর রহমানের নাম স্পষ্ট ও বড় আকারে সংযোজন করতে হবে।

তিনি আরও বলেন, এম সাইফুর রহমান অডিটোরিয়াম নামে বরাদ্ধ ও অনুমোদন দেওয়া হয়ছে। সেটির এই অডিটোরিয়ামের উন্নয়নের ব্যয় করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। তিনি নাম পরিবর্তনের অনুমোদন প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এদিকে সিলেট সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমানে অডিটোরিয়ামটি জেলা প্রশাসনের অধীনে পরিচালিত হচ্ছে। এতে নিয়মিত তদারকির ঘাটতি রয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এটি সিটি করপোরেশনের আওতায় আনা প্রয়োজন। প্রতিমন্ত্রী এ প্রস্তাবে সম্মতি জানান এবং বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd