• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার

সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল

Reporter Name / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

343

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এরনবিল হাওরে (ইকরাছই হাওরে) বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে শুরু করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) নেত্রকোণার দুর্গাপুর হয়ে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তের মনাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রামীণ সড়ক পানির প্রবল চাপে ভেঙে যাওয়ায় হাওরে পানি ঢুকছে। এটি পানি উন্নয়ন বোর্ডের কোনও স্থায়ী বাঁধ নয়, মূলত গ্রামীণ যাতায়াতের রাস্তা ছিল। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে এবং প্রশাসনের সহযোগিতায় ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে, ওই হাওরে মোট ১১৪ হেক্টর ফসলি জমি রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৪০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। তবে পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা করছেন।

মধ্যনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেছেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়। হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোণার দুর্গাপুর হয়ে নেমে আাসা পাহাড়ি ঢলে ভেঙেছে সড়কটি। ইকারছই হাওরের বেশিরভাগ জমি কাটা শেষ। ৫ থেকে ১০ হেক্টরের মত জমি ডুবে গেছে। ভাঙন ঠেকানোর চেষ্টা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd