• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বাসচাপায় পিষ্ট অটোরিকশা ও বাইক ২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ সিলেটে হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু জেলা কমিটিতে অন্তর্ভুক্তির জন‍্য পাঁচ লাখ টাকা দাবি,এনসিপির ৫ নেতা গ্রেফতার হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ মদের বারে দুই বন্ধুর কথাকাটাকাটি: ছুরিকাঘাতে একজনের মৃত্যু, পিটুনিতে অপরজন পদ্মায় একসঙ্গে গোসলে নেমেছিল ৫ শিশু, ডুবে প্রাণ গেল সবারই ভুয়া পত্রিকা অফিসের আড়ালে নকল কনডম কারখানার সন্ধান থানা থেকে পালিয়ে গেল রিমান্ডে থাকা নারী আসামি সিলেট বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মুক্তাদির, আরিফ ও গৌছ নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার নেপালে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ১৬২ সিলেটে হামে আরও দুই শিশুর প্রাণহানি নেপালে বন্যা–ভূমিধসে নিখোঁজ আটশর বেশি পর্যটক শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

হামলা স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের, মঙ্গলবার দোহায় ফের আলোচনা

Reporter Name / ৮৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

132
ইরান ও যুক্তরাষ্ট্র পারস্পরিক হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে চলমান বিরোধ নিরসনে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে নতুন দফায় বৈঠক অনুষ্ঠিত হবে।
মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, মঙ্গলবারের বৈঠকটি প্রথমে সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় স্থান পরিবর্তন করে দোহা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আলোচনার মূল বিষয়ও পরিবর্তন করে হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসনে গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্রগুলোর দাবি, চলতি মাসের শুরুতে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সত্ত্বেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য ও অমীমাংসিত বিষয় রয়ে গেছে।
একজন মার্কিন কর্মকর্তা গণমাধ্যম অ্যাক্সিওস-কে বলেন, ‘আমরা সব ধরনের সামরিক (কাইনেটিক) কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে, রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে উভয় পক্ষ হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে এবং সমঝোতা স্মারকের আওতাভুক্ত সব বিষয়েই কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে; শুধু হরমুজ প্রণালিই নয়।
ওই কর্মকর্তা বলেন, ‘উভয় পক্ষ আপাতত সামরিক তৎপরতা থেকে বিরত থাকবে এবং জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’
তবে এ বিষয়ে এখনো ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো যৌথ আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd