• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেটে দিশারী শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান

Reporter Name / ১৬১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

212

দিশারী শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল হাদী চৌধুরীর সভাপতিত্বে ও শিল্পী ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিশারী শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমন্বিত সাংস্কৃতিক সংসদ-সসাসের শিশু-কিশোর বিভাগের পরিচালক ইয়াসিন আরাফাত ও সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আবুল হাসনাত বেলাল।

দিশারীর সহকারী পরিচালক মাসিহুর রহমান নাফির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে একক গান, আবৃত্তি, নাটিকা, গম্ভীরা, কিডস মিউজিক্যাল ফিল্মসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন শিল্পীরা। ‘জুলাইয়ের জওয়ানেরা’, ‘আমরা যারা জুলাই মাঝি’, ‘রাঙা জুলাই’সহ বিভিন্ন পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। আয়োজনের প্রধান আকর্ষণ ছিল নাটিকা ‘আপা আসছে’। অনুষ্ঠানে দিশারী শিশু শিল্পীদের হামদ-নাথসহ একাধিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তারা সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। শিল্পীদের একের পর এক সাংস্কৃতিক পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

পরিবেশনায় অংশ নেন- শিল্পী ফাতির আহমদ, হেলাল আহমদ, হাদিউন নাহিয়ান চৌধুরী, তামজিদ খান ও রেদওয়ানুর রহমান রাইহান প্রমূখ। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd