• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছয় মাসে এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে : গোলাম পরওয়ার অধিকার আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ, সীতাকুণ্ডে জামায়াত আমির বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম সিফাত গ্রেপ্তার ইস্যুতে সরকারের সমালোচনায় বিএনপি নেতা হেলাল জ্বালানি সংকটকে পুঁজি করে দেশবাসীকে বিভ্রান্ত করছে একটি দল: প্রধানমন্ত্রী আবারও ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: জামায়াত আমির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টানা তিন জুমা না পড়লে পরিণতি কী হবে? খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু স্বাস্থ্যমন্ত্রী আসায় বদল গেল সব, এ যেন এক অন্য ওসমানী হাসপাতাল! গণভোটের রায় না মানলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ: মামুনুল হক জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: জন্মষ্টমীতে সিসিক প্রশাসক প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল বড়লেখায় মুন্নির মৃত্যু, ‘কোনো টালবাহানা নয়—প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করুন’ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করার আহ্বান

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধিদলের বৈঠক

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

17

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধিদল।

বুধবার রাত ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়।

বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান।

এ ছাড়া উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া।

সৌজন্য সাক্ষাতে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে চলমান বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন।

বিরোধীদলীয় নেতা ব্যবসায়ী নেতাদের বক্তব্য অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। তিনি দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd