• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে-মুহাম্মদ ফখরুল ইসলাম

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

190

সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা

 

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ইসলামই মানুষকে অন্যায়, জুলুম ও নির্যাতন থেকে মুক্ত করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখাতে পারে। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মানুষের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তেল-গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি খুন, ধর্ষণ, রাহাজানি ও চাঁদাবাজির মতো অপরাধ জনজীবনে উদ্বেগ তৈরি করছে। এ অবস্থায় ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের আদর্শ অনুসরণের প্রয়োজন রয়েছে। ইসলাম মানুষের জীবনের সব ক্ষেত্রে ন্যায়, ইনসাফ ও মানবিকতার শিক্ষা দেয়।

তিনি রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বালুচর এলাকায় শাহপরান পশ্চিম থানার ৩৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

৩৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ফখরুল ইসলাম ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুর রব।

সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সমাজসেবক মো. তারেক হাসান, সমাজসেবী ইকবাল আহমদ বাদল, সামসুল আলম, তাহের হাসান, সোহাগ আহমদ ও কলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথের দিশা পেতে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলামের শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়; পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রীয় জীবনেও এর ন্যায়, ইনসাফ ও মানবিকতার আদর্শ বাস্তবায়ন করতে হবে। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে একটি নৈতিক ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অতিথিবৃন্দ বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জনগণের জানমাল, ইজ্জত ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করাই হতে হবে সুশাসনের মূল ভিত্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd