• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাধারণ ক্ষমা করে আ.লীগকে নরমালাইজ করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন আগামী মাসে বাংলাদেশে আসছে উইন্ডিজ বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ: জামায়াতের বাস্তবায়ন কমিটির প্রস্তুতি বৈঠক সিলেটে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা ও ব্যাটারি রিকশা বন্ধের নির্দেশ জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মঈনউদ্দীন গোয়াইনঘাটে ইএসডিওর প্রতিষ্ঠা প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত রুহামা ইউনাইটেড স্কুলের সীরাতুন্নবী (সাঃ) এর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে কামরুল হাসান চৌধুরী শাহিনের সৌজন্য সাক্ষাৎ রাজপথ হতে সিলেট সিটি মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল হাসিনাকে ধরে আনব, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা দেশে ফেরার পথে সৌদিতে দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত সিলেটে পুলিশ কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট, থানায় জিডি শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক’র মানবিক দৃষ্টান্ত: নিজের রক্ত দিয়ে বাঁচালেন মুমূর্ষু গর্ভবতী মায়ের প্রাণ উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টার নিষিদ্ধ ঘোষণা হলো এশিয়ান গেমস ক্রিকেটের সূচি পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ! সিলেটে যে দুই রেস্টুরেন্টকে জ রি মা না নবীগঞ্জে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল

আগামী মাসে বাংলাদেশে আসছে উইন্ডিজ

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

6

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে ক্যারিবীয় দলটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের এই দ্বিপাক্ষিক টেস্ট সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবিয়ান দল। এরপর মূল টেস্ট লড়াইয়ে নামার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট তালিকায় দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ দল; টাইগাররা যেখানে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে নাজমুল হোসেন শান্তদের জন্য এই হোম সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রস্তুতি ম্যাচ শেষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি মাঠে গড়াবে ২৮ অক্টোবর। মিরপুরের হোম অব ক্রিকেটখ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্ট ম্যাচটি চলবে ১ নভেম্বর পর্যন্ত।

এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চায়ের দেশ সিলেটের সবুজ নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যা শুরু হবে ৫ নভেম্বর এবং শেষ হবে ৯ নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd