• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাসিনাকে ধরে আনব, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা দেশে ফেরার পথে সৌদিতে দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত সিলেটে পুলিশ কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট, থানায় জিডি শ্রীমঙ্গলে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক’র মানবিক দৃষ্টান্ত: নিজের রক্ত দিয়ে বাঁচালেন মুমূর্ষু গর্ভবতী মায়ের প্রাণ উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টার নিষিদ্ধ ঘোষণা হলো এশিয়ান গেমস ক্রিকেটের সূচি পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ! সিলেটে যে দুই রেস্টুরেন্টকে জ রি মা না নবীগঞ্জে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক সিলেট নগরী থেকে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ৩ জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে-মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট ব্যাটালিয়ন ৪৮ কর্তৃক ০১ কোটি ৮৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে মধ্যরাতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা গ্রে ফ তা র রাসুলের (সা.) জীবনাদর্শই মানবতার মুক্তির পথ -মাহমুদুর রহমান দিলাওয়ার পাটওয়ারীর ব্যবহৃত গাড়িটির মালিক সাবেক বিএনপি নেতা, আ.লীগের নন শাপলা চত্বর থেকে লালদিঘি ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

ঘোষণা হলো এশিয়ান গেমস ক্রিকেটের সূচি

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

11

আসন্ন এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচগুলো। সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

নারী ক্রিকেটের খেলা শুরু হবে ১৭ সেপ্টেম্বর। এই বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। এরপর ২২ সেপ্টেম্বর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল। অন্যদিকে পুরুষ ক্রিকেটের গ্রুপ পর্ব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। বাছাই করা দল হিসেবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে প্রতিযোগিতা শুরু করবে।

সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের। একই দিনে ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে।

ড্র অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে কেবল সোনার পদকের ফাইনাল অথবা ব্রোঞ্জ পদকের ম্যাচে। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। পুরুষ বিভাগের সেমিফাইনাল হবে ১ অক্টোবর।

নারী ক্রিকেটেও ২০২৩ এশিয়ান গেমসে একইভাবে ভারত স্বর্ণপদক জেতে। শ্রীলঙ্কা রৌপ্য এবং দুইবারের স্বর্ণজয়ী পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ব্রোঞ্জপদক অর্জন করে।

পুরুষ ক্রিকেটের সূচি

গ্রুপ পর্ব (২৪-২৬ সেপ্টেম্বর) কোয়ার্টার-ফাইনাল — ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা — পাকিস্তান বনাম বি-২ দুপুর ২টা — ভারত বনাম এ-২

কোয়ার্টার-ফাইনাল — ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা — শ্রীলঙ্কা বনাম এ-১ দুপুর ২টা — বাংলাদেশ বনাম বি-১ সেমিফাইনাল — ১ অক্টোবর সকাল ৯টা — সেমিফাইনাল ১ দুপুর ২টা — সেমিফাইনাল ২ ৩ অক্টোবর

সকাল ৯টা — ব্রোঞ্জ পদকের ম্যাচ দুপুর ২টা — ফাইনাল

নারী ক্রিকেটের সূচি

কোয়ার্টার-ফাইনাল ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা — বাংলাদেশ বনাম চীন দুপুর ২টা — পাকিস্তান বনাম থাইল্যান্ড ১৮ সেপ্টেম্বর সকাল ৯টা — শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া দুপুর ২টা — ভারত বনাম জাপান

সেমিফাইনাল — ২০ সেপ্টেম্বর সকাল ৯টা — সেমিফাইনাল ১ দুপুর ২টা — সেমিফাইনাল ২ ২২ সেপ্টেম্বর

সকাল ৯টা — ব্রোঞ্জ পদকের ম্যাচ দুপুর ২টা — ফাইনাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd