• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটসহ সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা গ্যাস সংকটের শঙ্কা ও এলপিজির বাড়তি দামে বিপাকে গ্রাহকরা চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে: এমপি শওকতুল ইসলাম মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি কোহলির রেকর্ডময় ম্যাচে ভারতের জয় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে মহাসড়কে বাস সংকট, যাত্রীদের ভোগান্তি প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিংয়ের সৌজন্য সাক্ষাৎ ‎কুলাউড়ায় মাছ ও টাকা ছিনতাই; তিন ছাত্রদল নেতার নামে মামলা এলপিজি-অটোগ্যাসের দাম বৃদ্ধি, সিলেটে জামায়াতের প্রতিবাদ সিলেটে জালালাবাদ গ্যাসের জরুরী ঘোষণা হারিয়ে গেছে সিলেটের পানের সুদিন, এখন খরচই ওঠে না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১০ দিরাইয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা কৃষক পরিবার শ্রমিক বিক্ষোভে পালটাপালটি ধাওয়া, উত্তপ্ত গাজীপুর পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না-ডা. শফিকুর রহমান মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

188

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে গার্মেন্টকর্মী রুনা আক্তার সাথী (১৯) হত্যা মামলায় তার সাবেক স্বামী ও স্বামীর বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক শেখ নাজমুন নাহার এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুজনই আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. কবীর হোসেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন গাজীপুরের জয়দেবপুরের বুরুলিয়া গ্রামের মুছা খানের ছেলে নাজমুল হাসান খান (২৩) এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার লংপাড়া হাওলাচর গ্রামের আদম আলীর ছেলে সুজন মিয়া (২০)।

মামলার নথি ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার আসারগাঁও এলাকার রুনা আক্তার সাথী গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে বাসের হেলপার নাজমুল হাসান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি ছেলে সন্তান জন্ম নেয়।

পরে ওই সন্তানকে নাজমুল তাঁর বন্ধু সুজন মিয়ার ফুফুর কাছে দত্তক দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। সন্তানকে ফিরে পেতে সাথী একাধিকবার চেষ্টা করেও সফল হননি। একপর্যায়ে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।

মামলার নথিতে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের পরও নাজমুল গার্মেন্টে যাতায়াতের পথে সাথীকে বিরক্ত করতেন। পরে ছেলের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে ২০১০ সালের ১২ মে তাঁকে সিলেটে নিয়ে আসেন নাজমুল।

পরদিন দুপুরে নাজমুল ও তাঁর বন্ধু সুজন সাথীকে জাফলংয়ের সোনাটিলা ফরেস্ট এলাকার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাঁকে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার তিন দিন পর, ১৫ মে নিহত সাথীর বাবা নাজমুল হক গোয়াইনঘাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

পুলিশের তদন্তে নাজমুল হাসান খান গ্রেপ্তার হন। মামলার নথি অনুযায়ী, পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে হত্যার ঘটনার বিস্তারিত বর্ণনা উঠে আসে বলে নথিতে উল্লেখ রয়েছে।

২০১১ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ নাজমুল হাসান খান ও সুজন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে নাজমুল জামিনে মুক্তি পান। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আল আসলাম মুমিন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফারহানা হাবিব চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd