• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু যে কারণে ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি আহমাদুল্লাহ টেন্ডারবাজি-চাঁদাবাজির মাধ্যমে মানুষকে শোষণ করছে সরকার: শিবির সেক্রেটারি তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াত আমীর রাতে মসজিদের মাইকে উসকানি, দিনে ৫ গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র তাহিরপুর ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জে ঘুষকাণ্ডে আর এক এএসআই প্রত্যাহার সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান, আটক ৬১ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে: শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী ছাতকে এসআরবি’র অভিযানে বিদেশি মদ উদ্ধার প্রযুক্তির নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে -মুফতি আলী হাসান উসামা চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী কাস্টমারদের সঙ্গে প্র তা র ণা, ৪ প্রতিষ্ঠানকে জ রি মা না ‘ঘুষ খাওয়া লাগবে’… হবিগঞ্জের সেই এসআই ক্লোজড নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলায় এনসিপির নিন্দা অপরাধীদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: আ.লীগ প্রসঙ্গে ডেপুটি স্পিকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর

প্রযুক্তির নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে -মুফতি আলী হাসান উসামা

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

33

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি, দাঈ ইলাল্লাহ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা বলেছেন, প্রযুক্তির উন্নতি ও উৎকর্ষতায় দুনিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে, একইভাবে নতুন প্রজন্ম এর নেতিবাচক প্রভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা মোবাইল ডিভাইসে আসক্ত, অনেক সমাধানও সহজেই করতে পারে। কিন্তু তা যে তাদের জন্য কত ভয়ংকর, অভিভাবকদের উপলব্ধি করতে হবে। রাসুলের (সা.) জীবনের সৌন্দর্য, চারিত্রিক অতুলনীয় দৃষ্টান্ত ও আদর্শের অনুপম গল্প তাদের কর্ণকুহরে পৌঁছে দেয়া জরুরী। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি উসওয়ায়ে হাসানাহ।

তিনি মঙ্গলবার (৬ অক্টোবর) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে এবং সীরাত উদযাপন কমিটির আহবায়ক মাওলানা হানীফ হোসাইন ও সদস্য সচিব মাওলানা আমীর হোসাইনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নাজিরেরগাওঁ শাখা ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সীরাতুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, জামেয়া নাজিরেরগাঁও শাখার সাবেক ইনচার্জ মাওলানা জুনাইদ আল হাবিব, সিলেট আইডিয়াল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ হোসাইন, ৩৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী প্রভাষক দুলাল আহমদ, ৩৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, মাওলানা মঈনুল ইসলাম ও মাওলানা মুখতার হোসাইন।

শুরুতে কুরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী আরিফুল ইসলাম নাবিল, নাতে রাসুল (সা.) পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্ঠী, সিলেটের সাবেক পরিচালক শিল্পী সানাউল ইসলাম সুয়েজ, শিক্ষক হাফিজ ইমরান আহমদ, শিক্ষার্থী তাওসীফ আহমদ, জোহান ও ছাত্রী সংসদের ভিপি রাফা আঞ্জুম।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক শেখ মো. ইউনুস আলী, শিক্ষক সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান, খোরশেদ আলম মহসিন, মো. শাহীন আলম, মাওলানা আবদাল হোসাইন, তানভীর হোসাইন, মনির হোসাইন, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, মাওলানা কায়েস আহমদ, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ সাইদুজ্জামান, ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ, জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ ও ছাত্রী সংসদের জিএস ফেরদৌসী জান্নাত নওশীন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান বলেন, শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য প্রতিযোগিতা অনন্য সুন্দর মাধ্যম। শিক্ষার্থীদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে মেধা ও চরিত্র গঠনের প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, রাসুলুল্লাহ (সা.) আদর্শের প্রচার ও প্রসারে জাতি আলোর দিশা পাবে। যাবতীয় অন্যায় ও অবিচার থেকে মুক্তির জন্য তাঁর আদর্শ অনুকরণ অনস্বীকার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd