টেন্ডারবাজি-চাঁদাবাজির মাধ্যমে মানুষকে শোষণ করছে সরকার: শিবির সেক্রেটারি
Reporter Name
/ ১২
Time View
Update :
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
Share
টেন্ডারবাজি-চাঁদাবাজির মাধ্যমে মানুষকে শোষণ করছে সরকার: শিবির সেক্রেটারি
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা অভিযোগ করে বলেছেন, নতুন সরকার জনগণের অধিকার খর্ব করছে। টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (৭ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা-কয়া ঈদগাহ মাঠে শহীদ আবরার ফাহাদের কবরসংলগ্ন এলাকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর শাখা এ কর্মসূচির আয়োজন করে। সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ পরিবর্তন চেয়েছিল। আমরা নিপীড়নমূলক শাসনব্যবস্থার অবসান চেয়েছিলাম। আগ্রাসনবাদী শক্তি থেকে বাংলাদেশের মুক্তি চেয়েছিলাম। কিন্তু নতুন সরকার এসে আবারও জনগণের...
20
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা অভিযোগ করে বলেছেন, নতুন সরকার জনগণের অধিকার খর্ব করছে। টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা-কয়া ঈদগাহ মাঠে শহীদ আবরার ফাহাদের কবরসংলগ্ন এলাকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ পরিবর্তন চেয়েছিল। আমরা নিপীড়নমূলক শাসনব্যবস্থার অবসান চেয়েছিলাম। আগ্রাসনবাদী শক্তি থেকে বাংলাদেশের মুক্তি চেয়েছিলাম। কিন্তু নতুন সরকার এসে আবারও জনগণের অধিকার খর্ব করছে। তারা টেন্ডারবাজি-চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষকে শোষণ করছে।’
এসব কর্মকাণ্ড বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
কুষ্টিয়া শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মুজাহিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুফ আলী, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমরান বিশ্বাস এবং শহীদ আবরার ফাহাদের চাচা রবিউল ইসলামসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। শিক্ষাঙ্গনে ন্যায়, শৃঙ্খলা ও আদর্শভিত্তিক পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষে শহীদ আবরার ফাহাদসহ দেশের জন্য আত্মত্যাগকারীদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।