• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু যে কারণে ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকাররমের খতিব হতে রাজি হননি আহমাদুল্লাহ টেন্ডারবাজি-চাঁদাবাজির মাধ্যমে মানুষকে শোষণ করছে সরকার: শিবির সেক্রেটারি তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াত আমীর রাতে মসজিদের মাইকে উসকানি, দিনে ৫ গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র তাহিরপুর ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জে ঘুষকাণ্ডে আর এক এএসআই প্রত্যাহার সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান, আটক ৬১ সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে: শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী ছাতকে এসআরবি’র অভিযানে বিদেশি মদ উদ্ধার প্রযুক্তির নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে -মুফতি আলী হাসান উসামা চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী কাস্টমারদের সঙ্গে প্র তা র ণা, ৪ প্রতিষ্ঠানকে জ রি মা না ‘ঘুষ খাওয়া লাগবে’… হবিগঞ্জের সেই এসআই ক্লোজড নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলায় এনসিপির নিন্দা অপরাধীদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: আ.লীগ প্রসঙ্গে ডেপুটি স্পিকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

37

সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত নদী এবং হাওরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ বালু-পাথর উত্তোলন ও মৎস্য নিধন রোধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গত ৫ অক্টোবর (শনিবার) জেলা প্রশাসনের উদ্যোগে উভয় উপজেলায় পৃথক টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।

দোয়ারাবাজার উপজেলার চেলা ও মরা চেলা বালুমহালে পরিচালিত অভিযানে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের শনাক্ত করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় সংগ্রহ করেছে টাস্কফোর্স। প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

একই দিনে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পরিচালিত অভিযানে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অভিযানে ৭টি কোনা জাল এবং প্রায় ১২ হাজার ফুট লম্বা ৬ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয়। এ ঘটনায় ৬টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলার পাথারগাঁও এলাকায় ভূমির উপরিস্তর (টপ সয়েল) কেটে বিক্রির দায়ে একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন, কৃষিজমির উপরিস্তর কর্তন এবং নিষিদ্ধ জাল ব্যবহার করে মৎস্য নিধন রোধে জেলা প্রশাসনের এই টাস্কফোর্স অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে এবং স্থানীয় পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd