• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে পুলিশকে দুর্বল করার ষড়যন্ত্র, আলোচনায় আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকার রনজিতের সভার পর রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, খোঁজ নেই মালিকের সিলেটে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের নামে মামলা জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যের মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের প্রশ্ন শফিকুল ইসলাম মাসুদের: আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ল প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন সীমান্তে রনজিতকাণ্ড: রিসোর্ট সিলগালা, আটক ৪ ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে চা শ্রমিকদের ভোটের দিন ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে পুলিশকে দুর্বল করার ষড়যন্ত্র, আলোচনায় আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত সরকার

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

59

 

সিলেট প্রতিনিধি:
সিলেট অঞ্চলে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পেশাদারত্ব নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টি, কর্মকর্তাদের মনোবল দুর্বল করা এবং প্রশাসনিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সেনের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত অডিও ঘিরে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অডিওতে রঞ্জিত সেনের কণ্ঠ বলে দাবি করা হচ্ছে, সেখানে পুলিশের মধ্যে বিরোধ সৃষ্টি এবং বাহিনীকে দুর্বল করার বিষয়ে বক্তব্য শোনা যায়। অডিওতে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার কথাও রয়েছে বলে প্রচার করা হচ্ছে।
এ ঘটনায় সিলেটের পুলিশ সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। একই সঙ্গে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারত্ব ও নিরপেক্ষতা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা এ ধরনের বক্তব্যের সমালোচনা করেছেন বলে জানা গেছে। তাঁদের দাবি, পুলিশকে বিতর্কিত করা কিংবা কর্মকর্তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। তাঁরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হলে তা শুধু পুলিশ বাহিনীকে নয়, সিলেটবাসীকেও আঘাত করে।

পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিরোধ তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে বাহিনীর অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, বিএনপিপন্থী পুলিশ কর্মকর্তা ও পেশাদার কর্মকর্তাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে একটি চক্র।
এ লক্ষ্যে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের বিতর্কিত করে বদলির পরিস্থিতি সৃষ্টি এবং সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা চলছে বলেও দাবি করা হচ্ছে।
অন্যদিকে, গত কয়েক দিন ধরে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক এবং সিলেট জেলা পুলিশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ভুয়া আইডি থেকে নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এসব প্রচারণার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

সংশ্লিষ্টদের মতে, আওয়ামী লীগের সাবেক এমপি আত্মগোপনে থেকে পুলিশকে দুর্বল করতে এবং পুলিশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd