• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা সিলেটে হাম আক্রান্ত ১৪শ’ ছাড়াল সিলেট নগরীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী আটক প্রাইভেটকারে গাঁজা পাচারকালে তিন মাদক কারবারি আটক সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

29

সোনালী ব্যাংক পিএলসির সিলেট মহানগরীল কোর্ট বিল্ডিং শাখার গ্রাহক দিলীপ কুমার দাশ চৌধুরীর হিসাব থেকে প্রায় ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাংক চত্বরে উধাও টাকার ব্যাপারে কথা বলেন সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম মো. ওয়ারিসুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, সোনালী ব্যাংক পিএলসির সিলেট মহানগরীর কোর্ট বিল্ডিং শাখার গ্রাহক দিলীপ কুমার দাশ চৌধুরীর হিসাব থেকে প্রায় ৩৫ লাখ টাকা উধাও হওয়ার ঘটনায় গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, প্রাথমিকভাবে অর্থ স্থানান্তরের বিষয়টি প্রযুক্তিগতভাবে জটিল হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হয়নি। তবে অভিযোগ পাওয়ার পরপরই প্রধান কার্যালয়ের সহযোগিতায় সংশ্লিষ্ট বেনিফিশিয়ারি হিসাবগুলোতে স্টপ পেমেন্ট/ডেভিট ফ্রিজ করা হয়, যাতে অর্থ উত্তোলন বা পরবর্তী স্থানান্তর বন্ধ রাখা যায়। ইতোমধ্যে শাখা, প্রিন্সিপাল অফিস, জিএম অফিস ও প্রধান কার্যালয়ের সমন্বিত তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পর্যবেক্ষণ উঠে এসেছে। তিনি তদন্তে পাওয়া এসব তথ্য জনসাধারণের সামনে তুলে ধরেন।

ব্যাংক কর্মকর্তা জানান দিলীপ কুমার জানিয়েছেন, তিনি বাটন ফোন ব্যবহার করেন। তবে তদন্তে পাওয়া তথ্যানুযায়ী তিনি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন। তাঁর ঘনিষ্ঠজনদের কাছ থেকেও বিষয়টি নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া গেছে। এমনকি তদন্ত চলাকালেও তাঁকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে দেখা গেছে এবং তাঁর ফোনে বিভিন্ন অ্যাপসের উপস্থিতি পাওয়া গেছে।

তিনি আরও জানান, গ্রাহক দিলীপ কুমার একই সিম নম্বর ব্যবহার করে একটি বিকাশ অ্যাকাউন্ট পরিচালনা করেন। গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে অপরিচিত একটি নম্বর থেকে যোগাযোগ করে তাঁর কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের পর বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক করা হয় এবং প্রতারকচক্র প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় ২৬০ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

গ্রাহক দিলীপ কুমারের ব্যবহৃত স্মার্টফোনে দুটি সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্টের তথ্য পাওয়া গেছে। তাঁর ১০টি আঙুল পরীক্ষা করে একটির সঙ্গে নিজের ফিঙ্গারপ্রিন্টের মিল পাওয়া গেছে। অন্য ফিঙ্গারপ্রিন্টটি কার, সে বিষয়ে গ্রাহকের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। অন্যদিকে তদন্তে গ্রাহকের মোবাইল ফোনের এসএমএস অপশনটি বন্ধ পাওয়া গেছে। পাশাপাশি তাঁর ব্যবহৃত MyGP অ্যাপটি একাধিক ডিভাইসে লগইন করা থাকার তথ্যও পাওয়া গেছে।

সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম জানান, গত ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সাত দিনে মোট ৩৯টি লেনদেনের মাধ্যমে ৩৩ লাখ ৪৪ হাজার ৭৩০ টাকা স্থানান্তরিত হয়েছে। অল্প সময়ের মধ্যে একটি বা দুটি লেনদেনের পরিবর্তে ধারাবাহিকভাবে সাত দিন ধরে ৩৯টি লেনদেন সম্পন্ন হওয়ার বিষয়টি পাওয়া যায়। কোনো সত্যিকার হ্যাকার এ কাজ করলে এত সময় নিয়ে এতগুলো লেনদেনের ঝুকি নিতো বলে প্রতিয়মান হয়।

তিনি আরও জানান, গ্রাহকের ব্যবহৃত অ্যাপের মাধ্যমে তাঁর নিজের মোবাইল নম্বরেও রিচার্জ করা হয়েছে। এ ছাড়া নয়টি ব্যাংকের বিভিন্ন হিসাবে অর্থ স্থানান্তর, শেয়ারবাজারের একটি বিও (BO) অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং বিভিন্ন পণ্য কেনাকাটায় বাংলা কিউআর কোড ব্যবহার করে অর্থ পরিশোধের তথ্য পাওয়া গেছে।

লেনদেনের সময় বিশ্লেষণ সম্পর্কে ব্যাংক কতৃপক্ষ জানায়, প্রায় সবগুলো লেনদেনই মধ্যরাতে সংঘটিত হয়েছে। যখন সাধারণত মানুষ ঘুমিয়ে থাকেন ওই সময় করা হয়েছে। একই সময়ে ধারাবাহিকভাবে এতগুলো লেনদেন সম্পন্ন হওয়ার বিষয়টিও সামনে আসে।

এ বিষয়ে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম মো. ওয়ারিসুল ইসলাম বলেন, ‘তদন্তের সব দিক যথাযথভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটিত হবে। একই সঙ্গে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে কোনো অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত না হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।’

প্রসঙ্গত, সোমবার (৯ নভেম্বর) সিলেটে মহানগরীর সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখার একটি অ্যাকাউন্ট থেকে এক গ্রাহকের ৩৫ লাখ টাকা গায়েব হওয়ার ঘটনা ঘটে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে তার অজান্তেই অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভূক্তভোগী গ্রাহক জেলা বারের প্রবীণ আইনজীবী এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী। তিনি জানান, ২০ হাজার টাকার একটি চেক দিয়ে একজনকে ব্যাংকে পাঠান ড. দিলীপ। তবে ব্যাংক থেকে জানানো হয়- তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। বিষয়টি শুনে তিনি ব্যাংকে গিয়ে খোঁজখবর নেন। পরে জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে কয়েক দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ৩৫ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd