• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির

ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

12

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সামাজিক সংগঠন ‘গড়বো কুলাউড়া’র উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়। ক্যাম্পে স্থানীয় এলাকার দুই শতাধিক মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং সেবা প্রদান করা হয়।

স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ এনাম, মৌলভীবাজার জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. জাকির হোসেন এবং ডেন্টিস্ট জাহিদুল ইসলাম প্রমুখ।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সার্বিক ব্যবস্থাপনায় মুখ্য ভূমিকা পালন করেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আশরাফুল আলম রাজা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ দেহ ও সুন্দর মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। আমাদের গ্রামীণ জনপদে এখনও স্বাস্থ্য সচেতনতার বেশ ঘাটতি রয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা পেলে আগামীতে ভূকশিমইলকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান এবং ‘গড়বো কুলাউড়া’র প্রতিষ্ঠাতা মু. নিজাম উদ্দিন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবু বক্কর মোহাম্মদ সিপনের সঞ্চালনায় স্বাস্থ্য ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেদোয়ান উদ্দিন জুবায়ের, সাইফুল ইসলাম, জিসান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সামাজিক সংগঠন ‘গড়বো কুলাউড়া’ প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও আর্তমানবতার সেবায় নানামুখী জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd