• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

38

শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ (রাহিমাহুল্লাহ) ছিলেন তাকওয়া, প্রজ্ঞা, যোগ্য নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা, বলিষ্ঠতা ও আনুগত্যের এক অনন্য প্রতীক।

ব্যক্তিভেদে তাঁকে নানাভাবে মূল্যায়ন বা ব্যাখ্যা করার অবকাশ থাকলেও, সাংগঠনিক ও জাতীয় পর্যায়ে তাঁর যে ভূমিকা ও অবদান—যার পরিসমাপ্তি ঘটেছে শাহাদাতের মাধ্যমে—তার আলোকে এটিই সুস্পষ্ট যে, সংগঠন ও ইসলামী আন্দোলনের বাইরে তাঁর আর কোনো পৃথক পরিচয় বা অস্তিত্ব নেই।

যদিও শহীদ মুজাহিদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ইসলামী ভাবধারা ও আন্দোলন মুখী ছিল তারপরেও তথাকথিত দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়েও ইসলামী আন্দোলনের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দেয়া এবং অবদান রাখা খুব সহজ কোন বিষয় নয়।

শুরুতে ইসলামী আন্দোলন ভিত্তিক যে বিশেষণ গুলো আমার শহীদ পিতার বিষয়ে উল্লেখ করেছি এমন না যে তার এর বাইরে তার আর কোন বৈশিষ্ট্য বা গুণ ছিল না কিন্তু আমি মূলত উপরের গুণাবলী নিয়েই সবাইকে চিন্তা করতে বলবো। আমার পিতাকে যারা পেয়েছেন সহযোগী ও সহযাত্রী হিসেবে এবং যারা তার সহবত পেয়েছেন আমি বিশ্বাস করি সবাই উপরের বৈশিষ্ট্য গুলো দিয়েই শহীদ মুজাহিদকে সার্টিফাই করবেন।

শুধু শহীদ মুজাহিদ নন যাদেরকেই আল্লাহ তা’আলা শাহাদাতের মর্যাদা দিয়েছেন আমি বলবো আসুন আমরা তাদের জীবন ও কর্ম নিয়ে আরও বেশি আলোচনা করি কেন তাদেরকে সর্বশক্তিমান মহান আল্লাহ শহীদ হিসেবে বাছাই করলেন। পবিত্র কুরআনে যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন বরং তাদেরকে জীবিত বলেছেন (০২-১৫৪, ০৩-১৬৯)। আমরা তা বুঝতে পারব বা উপলব্ধি করতে পারব তখনই যখন শহীদদেরকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো। প্রতিটি ঘটনা ও স্মৃতি আপনাকে উপলব্ধি করাতে বাধ্য করবে কেন তারা কিয়ামত অবধি সম্মানিত থাকবেন। অবশ্য বিষয়টা নির্ভর করে অর্থাৎ আপনি তখনই এটা বুঝবেন যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার হেদায়েত প্রাপ্ত হন। গুণী মানুষদের বোঝার জন্যেও গুণ লাগে।

শহীদ মুজাহিদের পিতা মরহুম মাওলানা আব্দুল আলী (রাহিমাহুল্লাহ) ছিলেন একজন খাঁটি মুত্তাকী ও আদর্শ মুমিন, যাঁর জীবন ও কর্মের নানা স্মৃতি এবং কাহিনী আজও মানুষের মুখে মুখে ফেরে। ইসলামী আন্দোলন মূলত খুলুসিয়াত ও রুহানিয়াত এর উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং টিকে থাকে। সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল এবং মাঠ পর্যায়ের অনেকের দীর্ঘমেয়াদী অবদান এই বৈশিষ্ট্যের উপরই নির্ভর করে। আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করা ছাড়া মুত্তাকী হওয়া সম্ভব না। আবার ঈমানদার হওয়ার জন্য পরিপূর্ণ বিশ্বাস, সঠিক বুঝ এবং বুক ভরা সাহস খুব দরকার। শহীদ মুজাহিদ তার পিতার মতোই এই বৈশিষ্ট্যগুলোর ধারাবাহিকতা নিজের মধ্যে ধারণ করতেন। সমস্ত প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার।

“মুত্তাকীদের যখন বলা হয়, ‘তোমাদের প্রতিপালক কী অবতীর্ণ করেছেন?’ তারা বলে, ‘যা কিছু উৎকৃষ্ট (তা-ই অবতীর্ণ করেছেন)’ যারা সৎকর্ম করে তাদের জন্য এ দুনিয়াতে আছে কল্যাণ, আর তাদের পরকালের ঘর তো নিশ্চিতই কল্যাণকর। মুত্তাকীদের আবাসস্থল কতই না উত্তম! (১৬-৩০)”

সত্যের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেয়া ছিল শহীদ মুজাহিদের অন্যতম বৈশিষ্ট্য। যেখানে জুলুম বা অন্যায় দেখতেন সেখানেই ওমরের মত (A man of Resilience) অবস্থান নিতেন শহীদ আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ।

“হে ঈমানদারগণ! ন্যায়ের উপর মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো ও আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও যদিও তা তোমাদের নিজেদের কিংবা মাতা-পিতা এবং আত্মীয়গণের বিরুদ্ধে হয়, কেউ ধনী হোক বা দরিদ্র হোক, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। অতএব প্রবৃত্তির অনুসরণ করো না যাতে তোমরা ন্যায়বিচার করতে পার এবং যদি তোমরা বক্রভাবে কথা বল কিংবা সত্যকে এড়িয়ে যাও তবে নিশ্চয় তোমরা যা করছ, আল্লাহ সে বিষয়ে সম্পূর্ণ অবগত (০৪/১৩৫)”

অনেকেই হয়তো জানেন না আমার পিতা শহীদ মুজাহিদ বাহ্যিকভাবে পাহাড়ের মত শক্ত ছিলেন ঠিকই কিন্তু একই সাথে ভেতরে মোমের মত নরম ও মানবিকও ছিলেন। মৌলিক মানবিক ও সাংগঠনিক দুর্বলতার বিষয় তিনি ছিলেন পাথরের চেয়েও কঠিন। কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার বেলায় ব্যক্তি, পরিবার, সমাজ ও সাংগঠনিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত মানবিক ও ন্যায় বিচারক। উল্লেখ করার মতো বিষয় হলো যারা জীবিত অবস্থায় আমার পিতার উপরে সাময়িক ভাবে হয়তো কিছুটা অসন্তুষ্ট ছিলেন তাদের অনেককেই শাহাদাতের পর শহীদ মুজাহিদের জন্য সবচেয়ে বেশি কাঁদতে দেখেছি। শহীদ মুজাহিদ ও আমাদের শহীদ রাহাবারদের মতো শিক্ষক ও অভিভাবক পাওয়া সত্যিই অনেক সৌভাগ্যের ও সম্মানের।

কোন ধরনের বিপদ, আশঙ্কা অথবা ভয় এবং অর্থনৈতিক কিংবা দুনিয়াবী সামর্থ্যের অভাব কখনো আমার পিতাকে বিচ্যুত করতে পারেনি। আলহামদুলিল্লাহ। সবর করা, সন্তুষ্ট হয়ে থাকা, কৃতজ্ঞতা প্রকাশের উপর থাকা ও সৃষ্টিকর্তার সাথে সম্পর্ককারী একজন হিসেবেই আমরা আমাদের পিতাকে আজীবন দেখেছি।

“মু’মিনদের মধ্যে কতক লোক আল্লাহর সঙ্গে কৃত তাদের অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তাদের কতক উদ্দেশ্য বাস্তবায়নে (শাহাদাত বরণ) করেছে আর তাদের কতক অপেক্ষায় আছে। তারা (তাদের সংকল্প) কখনো তিল পরিমাণ পরিবর্তন করেনি (৩৩/২৩)”

শহীদ মুজাহিদ এর বলিষ্ঠতা এবং প্রয়োজনের সময় তার সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা এবং তার দৃঢ়তা সত্যিই অনুকরণীয়। সর্বোচ্চ নেতৃত্ব মৌলিক কোন বিষয়ে কখনোই সহনশীল বা দ্বিমুখী আচরণ করতে পারেন না। যেখানে প্রয়োজন সেখানে সিদ্ধান্ত নিতে শহীদ মুজাহিদ রাহিমাহুল্লাহ চোখের পলক পড়ার সময়টাও নিতেন না।

সাংগঠনিক ও জাতীয় পর্যায়ে শহীদ মুজাহিদের অবদান ও নেতৃত্ব নিয়ে এবং তার পাহাড় সমব্যক্তিত্ব নিয়ে মানুষ এখন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আগামীতে হয়তো আরও বেশি করবে। ‘এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন’। আমাদের শহীদেরা এই প্রবাদের সঠিক ও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। কিভাবে সংশ্লিষ্ট অংশীজন সহ রাজনৈতিক সহমত ও প্রতিপক্ষের সাথে সহনশীল যোগাযোগ রক্ষা করা যায়, কিভাবে লিয়াজোর মাধ্যমে ‘জাতীয় সংকট’ উদারতা ও সেক্রিফাইসিং মনোভাব নিয়ে একত্রে সবাইকে নিয়ে মোকাবেলা করা যায়, কিভাবে সংগঠক হিসেবে দেশ জাতি ও আন্দোলনের জন্য ভ্যালু অ্যাড করা যায় ‘শহীদ মুজাহিদ ও তার জীবন’ এটার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

আজকে প্রতিটা মুহূর্তে শহীদ মুজাহিদসহ আমাদের শহীদ রাহাবারদের এই জাতি, দেশ, রাজনীতি ও সংগঠন অনুভব করছে বলেই আমার বিশ্বাস।

সর্বশক্তিমান আল্লাহ আমাদের শহীদ নেতৃবৃন্দ সহ সকল শহীদ ও যারাই নির্যাতনের শিকার হয়েছেন তাদের শাহাদাত ও স্যাক্রিফাইসগুলো কবুল করুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার যে আন্দোলন আমরা করে যাচ্ছি, আমাদের এই ভূখণ্ডে সেই আন্দোলনকে আল্লাহ কবুল করুন। আমাদেরকে হেদায়েত দান করুন ও সঠিক বুঝের উপরে রাখুন। পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করা, তার উপর ঈমান আনা, হারাম-বিতর্ক ও শিরক থেকে দূরে থাকার তৌফিক দান করুক।

দুনিয়াবি লোভ, স্বার্থ ও সম্পদমুখী জীবনকে পিছনে ফেলে আখেরাতমুখী সাদামাটা জীবনযাপন এবং পরবর্তীতে সম্মানজনক সমাপ্তির (শাহাদাত) এক গৌরবময় ইতিহাস এবং অধ্যায়ের নাম শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ। শহীদ মুজাহিদ সহ সকল শহীদদের অনুকরণযোগ্য আমলগুলোকে মহান আল্লাহ আমাদের জন্য কবুল করুন।

“সুতরাং যারা আখেরাতের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তারা আল্লাহর পথে জিহাদ করুক এবং যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে, অতঃপর সে নিহত হোক অথবা বিজয়ী হোক, অচিরেই আমি তাকে মহা প্রতিফল দান করবো (০৪/৭৪)”

শহীদ আলী আহসান মোহাম্মদ

মুজাহিদের দ্বিতীয় পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd