• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব ১৬ দিন ধরে বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, সঙ্কটে হাজারো প্রাণ এক সপ্তাহে ছিনতাই-রাহাজানি নিয়ন্ত্রণে আনতে হবে: প্রবাসীকল্যান মন্ত্রী সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করো জলবায়ু ক্ষতিপূরণে অর্থ দাও

Reporter Name / ৫২৮ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

287

বাগেরহাট জেলা প্রতিনিধি :সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুত কেন্দ্র দ্রুত বন্ধ করতে হবে। জীবাশ্ম জ্বালানিকে না বলতে হবে। সরকারি অর্থায়ন হোক নবায়নযোগ্য জ্বালানির জন্য। ঋণ বাতিল করে জলবায়ু খাতে অর্থ দাও। মুনাফার জন্য নয়, মানুষের জন্য জলবায়ু অর্থায়ন করো। দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরে অর্থায়ন নিশ্চিত করো। ২৮ জুন শনিবার সকালে মোংলার মিঠাখালী বাজারে ’গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষে সাইকেল র‌্যালির উদ্বোধনী সমাবেশে বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এ সাইকেল র‌্যালির আয়োজন করে। কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলন, জার্মানিতে ইউএনএফসিসিসি এর ইন্টারসেশনাল এবং স্পেনে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক অর্থনৈতিক সম্মেলন’র প্রেক্ষাপটে এ ’গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন করা হয়।

শনিবার সকাল ১০টায় সাইকেল র‌্যালির উদ্বোধন উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মোঃ নাজমুল হক। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা জানে আলম বাবু. মোঃ হাছিব সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মারুফ বিল্লাহ, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান বাবু, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, আরাফাত আমিন দূর্জয় প্রমূখ। ধরা’র নেতা মোঃ জানে আলম বাবু বলেন কয়লা বিদ্যুৎ বন্ধ করে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করো। ধরা’র নেতা মোঃ হাছিব সরদার বলেন ধনীদের জন্য নয়, সর্বত্র মানুষের চাহিদা, জনস্বার্থ, অধিকার ও আকাংখাকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পন এবং বিনিয়োগ করতে হবে। সভাপতির বক্তব্যে সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মোঃ নাজমুল হক বলেন, পৃথিবী পুনরুদ্ধারের জন্য, অধিকার রক্ষার জন্য, ন্যায় বিচারের জন্য আমাদের জেগে উঠতে হবে।

’গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষে সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ গণমাধ্যমের কাছে বলেন জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে। পরিবেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখনই বন্ধ করতে হবে। ঋণ নয় আমরা জলবায়ু ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাই। আমরা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। পৃথিবীর রক্তক্ষরণ বন্ধে গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থ পর্যন্ত সম্পদগুলিকে একত্রিত করে দায়িত্বশীলতার সাথে বন্টন করতে হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd