• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

সিলেট মহানগর জামায়াতের জুলাই দোয়া দিবস পালন

Reporter Name / ৯২৯ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

535

জুলাই-আগস্টের বিপ্লবীদের রক্ত ও ত্যাগ বৃথা যেতে পারেনা-মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের ১ লা জুলাই ছিলো ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত সুচনা কাল। পতিত ফ্যাসিস্ট সরকার ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমাতে গণহত্যার নৃশংস মহড়া শুরু করেছিল। যা ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তির চূড়ান্ত পতন নিশ্চিত করে। জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতরা দেশ মাতৃকার গর্বিত সন্তান। তাদের শাহাদাত ও ত্যাগ বৃথা যেতে দেয়া হবেনা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করলে এই জাতি আর কোন দিন স্বৈরাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবেনা। জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের জন্য সুস্থতা কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি মঙ্গলবার (১ জুলাই) বাদ আসর নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে জামায়াত কেন্দ্রঘোষিত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৩৯ দিনের কর্মসূচীর ১ম দিনে সিলেট মহানগর জামায়াতের আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মহানগর জামায়াতের বায়তুল মাল সম্পাদক মুফতী আলী হায়দার।

মাহফিলে অংশ নেন- মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা আজিজুল ইসলাম, ক্বারী আলাউদ্দিন, শফিকুল আলম মফিক, শামীম আহমদ ও আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

মাহফিল পূর্ব আলোচনায় নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতগণ আমাদের প্রেরণার বাতিঘর। তাদের রক্ত ও ত্যাগ আমরা ব্যর্থ হতে দিতে পারি না। স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশ ও জাতির যে ক্ষতি করেছে তাদের কোনো ক্ষমা নেই। তাদের সকল গণহত্যা ও নৃশংসতার বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd