• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন দ্রুত সেরে উঠছেন নেইমার, প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা কোচের কৃষকের ধান সংগ্রহ সিন্ডিকেটের পকেটে, সরকারি গুদামে চলছে কার্ড বাণিজ্য জ্বালানি সংকট দেখিয়ে শাবির বাসের তিন ট্রিপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটসহ সারা দেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল

‘প্লিজ ভাই এবার থামুন’, ফজলুর রহমানকে বিএনপি নেতা

Reporter Name / ২৮৫ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

97

কিশোরগঞ্জে বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমানকে ছাত্রদল নেত্রীর ফেসবুকে পোস্ট করার পর এবার পোস্ট করেছেন আরেক নেতা হাজী ইসমাইল মিয়া। তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক।

এর আগে ফজলুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নুসরাত জাহান।

বুধবার বেলা ১০ টায় তার ফেসবুকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সতর্ক করে পোস্ট করে হাজী ইসরাইল মিয়া বলেন, ‘প্লিজ! ভাই এবার থামুন’

অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করে বলছি আপনি এবার থামুন। আপনি ভালো বলতে পারেন সেটা কিশোরগঞ্জসহ দেশবাসী ভালো করেই জানেন। এটা আপনার গুণ। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এর জন্য আপনাকে সহস্যবার স্যালুট করি। কিন্তু আপনার সাবেক দলের নেতার প্রতি দেওয়া অতিভক্তিপূর্ণ বক্তব্য এখন মানুষের সহ্যসীমা লংঘন করছে। আপনি যাকে দেবতূল্য বানাবার আপ্রাণ চেষ্টা করছেন তিনিই এই সর্বপ্রথম জাতীর সাথে চরম বিশ্বাসঘাতকতা করে চরম দুঃসময়ে সমগ্র নিরস্ত্র জাতিকে অস্ত্রের মুখে ঠেলে দিয়ে নিজের এবং পরিবারের সবাইকে সুরক্ষা করেছিলেন। ৩০ লাখ শহীদের রক্ত দুই লাখ মা বোনের সম্ভ্রমে কেনা স্বাধীনতা এবং গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল গঠন করেছিলেন। মানুষের ভোট এবং ভাতের অধিকার হরণ করেছিলেন। সংবাদ পত্রের স্বাধীনতা রহিত করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে সভা সমাবেশ প্রতিবাদ প্রতিরোধের সকল পথ বন্ধ করে দিয়ে এক নেতার এক দেশ এই জুলুমের রাজত্ব কায়েম করেছিলেন।

বিএনপির দ্বায়ীত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে অনতিবিলম্বে ফজলুর রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা এবং বক্তব্যের বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্তে আসা উচিৎ বলে আমি সহ আমার মত লক্ষ কোটি নেতা কর্মী সমর্থক মনে করে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত বড় ধরনের ভোট বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে এতে কোন সন্দেহ নেই। সময় থাকতেই সাবধান হওয়া উচিৎ বলে মনে করছি বিধায় এই লেখার অবতারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd