• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন

Reporter Name / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

131

অনেকেরই অভ্যাস আছে ভারি বা চর্বিযুক্ত মাংসের খাবার খাওয়ার পর এক কাপ গরম  চা পান করা। এতে মুখের ‘এনেক’ বা চবিযুক্ত ভাব কমে এবং স্বাদও বাড়ে বলে মনে করা হয়। কিন্তু স্বাস্থ্য ও পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিতে এই অভ্যাসটি কি আসলেই সঠিক? আপনার শখের এই অভ্যাসটি আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, তা নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

পুষ্টি শোষণে বড় বাধা মাংস:
প্রোটিন এবং আয়রনের একটি চমৎকার উৎস, যা রক্তে লোহিত কণিকা তৈরি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং শারীরিক শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু মাংস খাওয়ার পরপরই চা পান করলে  চায়ের ভেতরে থাকা ট্যানিন এবং পলিফেনল নামক উপাদানগুলো মাংসের আয়রনকে শরীরের সাথে মিশতে বাধা দেয়। এই উপাদানগুলো আয়রনকে অনেকটা ‘আটকে’ ফেলে, ফলে শরীর মাংস থেকে প্রয়োজনীয় পুষ্টিটুকু গ্রহণ করতে পারে না এবং আয়রন অপচয় হয়।

বাড়তে পারে রক্তস্বল্পতার ঝুঁকি
দীর্ঘদিন ধরে মাংস খাওয়ার পরপরই চা পানের অভ্যাস বজায় রাখলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে শরীর প্রয়োজনীয় হিমোগ্লোবিন তৈরি করতে পারে না, যাকে আমরা অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা বলি। শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হওয়ায় আপনি খুব সহজেই ক্লান্ত, অবসাদগ্রস্ত এবং দুর্বল অনুভব করতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস
শরীরে আয়রনের অভাব দেখা দিলে সরাসরি তার প্রভাব পড়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর। যারা নিয়মিত খাওয়ার পরপরই চা পান করেন, তারা খুব সহজেই ইনফেকশন, সর্দি-কাশি বা জ্বরে আক্রান্ত হতে পারেন। এমনকি শরীরের কোনো ক্ষত শুকাতেও স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।

শুধু আয়রন নয়, বাধা পায় অন্যান্য খনিজও
চায়ের ক্ষতিকর প্রভাব কেবল আয়রনেই সীমাবদ্ধ নয়। এটি শরীরের জন্য প্রয়োজনীয় আরও তিনটি খনিজ— জিংক, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের শোষণেও বাধা সৃষ্টি করে। ফলে পুষ্টিকর খাবার খাওয়ার পরেও আপনার শরীর সঠিক পুষ্টি থেকে বঞ্চিত থেকে যায়।

শিশুদের জন্য সতর্কবার্তা
এই অভ্যাসটি বড়দের পাশাপাশি শিশুদের জন্যও ক্ষতিকর। শিশুদের ক্ষেত্রে এটি তাদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধিতে বাধা দেয়, মনোযোগ কমিয়ে দেয় এবং বারবার অসুস্থ হওয়ার প্রবণতা তৈরি করে ।

তবে কি চা একদমই ছাড়তে হবে?
বিশেষজ্ঞদের মতে, মাংসের সাথে সাথে বা ঠিক পরেই চা পান করা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি চা পান করতে চান, তবে মাংস খাওয়ার অন্তত ১ থেকে ২ ঘণ্টা বিরতি দিন। এই সময়ের মধ্যে শরীরের প্রয়োজনীয় পুষ্টি শোষিত হয়ে যায়। আর খাওয়ার তৃষ্ণা মেটাতে পানির কোনো বিকল্প নেই। পানি শরীরকে হাইড্রেটেড রাখে এবং পুষ্টি শোষণে কোনো ব্যাঘাত ঘটায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd