• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, সিলেটজুড়ে বন্যার শঙ্কা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি জার্মানি-আইভরি কোস্টের হাইভোল্টেজ লড়াই

রিজিক বৃদ্ধির জন্য যে ৪ আমল করবেন

Reporter Name / ২০১ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
রিজিক বৃদ্ধির জন্য যে ৪ আমল করবেন

123

দুনিয়ার ক্ষণস্থায়ী সফরে সুস্থ-স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। খোদ মহান রাব্বুল আলামিনও উত্তম বা হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘অতঃপর যখন নামাজ শেষ হয়ে যাবে, তখন জমিনে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাক, যাতে তোমরা সাফল্য লাভ করতে পার।’ (সুরা জুমা, আয়াত: ১০)

এ ক্ষেত্রে বিভিন্ন বর্ণনায় উত্তম রিজিক ও এর বরকত চেয়ে দোয়ার কথাও এসেছে। খোদ নবীজিও (সা.) রিজিকে বরকত চেয়ে দোয়া করতেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার এক ব্যক্তি বললো- ইয়া রাসুলুল্লাহ (সা.)। আজ রাতে আমি আপনার দোয়া শুনেছি। আমি তা থেকে যা মনে রাখতে পেরেছি তা এই যে, আপনি বলেছেন- ‘হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দাও, আমার ঘর প্রশস্ত করো এবং তুমি আমাকে যে রিজিক দিয়েছ তাতে বরকত দান করো’। পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো যে, এ দোয়ায় কিছু বাদ গেছে। (সুনান আত তিরমিজি, হাদিস: ৩৫০০)

তবে কিছু আমল রয়েছে, যা করলে রিজিকে বরকত লাভ হয়। কুরআন ও হাদিসে এ বিষয়ে নির্দেশনা পাওয়া যায়। এরমধ্যে ৪টি আমলের কথা নিচে তুলে ধরা হলো, যেগুলো করলে রিজিকে বরকত লাভ হয়।

ওয়াক্তমতো নামাজ আদায় করা

পাঁচ ওয়াক্ত নামাজ অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই সালাত (নামাজ) মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)

এ ক্ষেত্রে যথাসময়ে সালাত আদায় করা খোদ মহান আল্লাহর কাছেও অধিক প্রিয় আমল। আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.) বলেন, আমি রাসুল (সা.) কে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি (নবীজি সা.) বললেন, যথাসময়ে সালাত আদায় করা। ইবনু মাসঊদ (রা.) পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। ইবনু মাসঊদ (রা.) আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসুল (সা.) বললেন, এরপর আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফী সাবিলিল্লাহ্। (সহিহ বুখারি, হাদিস: ৫০২)

অন্যদিকে নামাজের সঙ্গে রিজিকের সংশ্লিষ্টতার কথা পবিত্র কুরআনেও এসেছে। ইরশাদ হয়েছে, ‘আর তোমার পরিবার-পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার ওপর অবিচল থাক। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না। আমিই তোমাকে রিজিক দেই। আর শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্য।’ (সুরা ত্বহা, আয়াত: ১৩২)

মহান রবের শুকরিয়া আদায় করা

রিজিকে বরকত লাভের অন্যতম একটি উপায় হলো মহান রবের শুকরিয়া আদায় করা। কারণ, তিনিই রিজিকের মালিক। বান্দা শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন।

পবিত্র কুরআনে খোদ মহান রব ইরশাদ করেছেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের (নেয়ামত) বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন।’ (সুরা ইব্রাহিম, আয়াত: ৭)

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা

রিজিক বৃদ্ধির ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্কেরও ভূমিকা রয়েছে। কারণ, আত্মীয়তা রক্ষা করলে রিজিকে বরকত লাভ হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি- যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। (সহিহ বুখারি, হাদিস: ৫৫৫৯)

নিয়মিত ইস্তিগফার পড়া

রিজিকে বরকত লাভের সহজ একটি আমল হলো নিয়মিত ইস্তিগফার পড়া। ইব্‌ন আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন- যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তা’য়ালা তাকে সব ধরনের বিপদ-আপদ থেকে মুক্ত করবেন এবং সব রকম দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন, যা সে কল্পনাও করতে পারে না। (সুনান আবু দাউদ, হাদিস: ১৫১৮)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd