• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা সিলেটে আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে-ড. নূরুল ইসলাম বাবুল ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট দেম্বেলের হ্যাট্রিক, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স সীমান্তে বাংলাদেশী হত্যার বিচারে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে

পুলিশকে কামড়ে আদালত থেকে পালানো সেই আসামি গ্রেফতার

Reporter Name / ৪১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

272

পুলিশের হাতে কামড় দিয়ে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাতে ফেনী রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আসামির নাম মো. শরিফুল ইসলাম (২৮)। তিনি দিনাজপুর জেলার নবাবপুর থানার হরিপুর গ্রামের শফিক আহমেদের ছেলে। তিনি হত্যা মামলার আসামি।

র‍্যাব জানায়, ২০১৮ সালের ২৩ জানুয়ারি মুক্তিপণ না পেয়ে জিসান হোসেন নামের এক কিশোরকে হত্যা মামলার আসামি তিনি। রাজধানীর খিলগাঁও থানায় এ ঘটনা ঘটে। এ মামলায় আসামি শরীফুল ইসলাম ছয় বছর কারাগারে ছিলেন। চলতি বছরের  ১৯ জুন মামলার শুনানির দিন তাঁকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়।

সেদিন দুপুরে শুনানি শেষে  কারাগারে নেওয়ার পথে পুলিশ কনস্টেবলের হাতে কামড় দিয়ে পালিয়ে যান তিনি।  পরে রাজধানীর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে ফেনী মডেল থানা-পুলিশের হস্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ঢাকার কোতোয়ালি থানা-পুলিশ আসামিকে ফেনীর মডেল থানা থেকে তাদের জিম্মায় নিয়ে গেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd