• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ

Reporter Name / ৪০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

264

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাই আমাদের জাতির শক্তি। বিএনপি সবসময়ই এই সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনার ভিত্তি স্থাপন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর শাসনামলে সব ধর্মীয় উৎসবে সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আগামীর বাংলাদেশকে সম্প্রীতি ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। সকলের সার্বিক সহযোগিতার কারণেই পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপি বিশ্বাস করে, সব সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষার মাধ্যমেই একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।

বুধবার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি মান্ডপ কমিটির নেতৃবৃন্দ ও পূণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

তিনি আরো বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উন্নয়ন সম্ভাবনায় ভরপুর অঞ্চল হলেও বিগত ১৫ বছরে অবহেলা, লুটপাট ও বৈষম্যের কারণে এই অঞ্চলের প্রকৃত উন্নয়ন হয়নি। এখানে যে প্রাকৃতিক সম্পদ, পর্যটন সম্ভাবনা ও কৃষিভিত্তিক অর্থনীতি রয়েছে, সেগুলোর সঠিক ব্যবহার হলে এই তিন উপজেলার চেহারা বদলে যেত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর শাসনামলে সিলেট অঞ্চলে সড়ক, শিক্ষা ও বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন করেছিলেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলকে সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করতে বদ্ধপরিকর।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা জাসাস সভাপতি এম আর মামুন, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেক চেয়ারম্যান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd