সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) রাতে তাদেরকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশইনের পরপরই বিজিবি সদস্যরা তাদের আটক করে নিজেদের হেফাজতে নিয়েছেন। বর্তমানে তারা কুশখালী সীমান্ত এলাকায় বিজিবির হেফাজতে রয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ-এর কৈজুরী ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে। জানা গেছে, উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
81
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) রাতে তাদেরকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুশইনের পরপরই বিজিবি সদস্যরা তাদের আটক করে নিজেদের হেফাজতে নিয়েছেন। বর্তমানে তারা কুশখালী সীমান্ত এলাকায় বিজিবির হেফাজতে রয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ-এর কৈজুরী ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে।
জানা গেছে, উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।