• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

বড়লেখায় উপজেলা প্রশাসন ও নিসচা’র যৌথ উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

174

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বর্ণাঢ্য র‌্যালী ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।

আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়সল আহমদ, থানার এসআই দেবল সরকার।

এছাড়াও বক্তব্য দেন নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মস্তুফা উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, নিসচার সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, কার্যনির্বাহী সদস্য আব্দুল হক, মাছুম আহমদ ছুনু, এমরান আহমদ, জাহাঙ্গীর আলম শানেল, প্রবীন্স সুচিয়াং, ফরহাদ আহমদ, মায়শাম ইকবাল, রাহেল আহমদ, এমরান আহমদ সামিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়কে হারিয়ে সেই শোককে শক্তিতে পরিণত করে গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন। ‘সড়ক দুর্ঘটনা’ নিছক নিয়তি নয়, এটা মানবসৃষ্ট একটি ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণের জন্যই একলা ডিসেম্বর ১৯৯৩ সালে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের জন্ম হয়েছে।

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিসচার কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, এটা সামাজিক সংগঠন। সমাজের সকলকে নিয়ে নিসচা আন্দোলন করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে নিসচা কর্মীরা অঙ্গীকারবদ্ধ।

এসময় সড়ক দুর্ঘটনারোধে শৃঙ্খলা ফেরাতে নিসচা নেতৃবৃন্দদের নিয়ে সড়ক নিরাপত্তা কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অন্তর্ভুক্ত করার আশবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে সকাল ১০ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের নেতৃত্বে বড়লেখা পৌর শহরে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd