• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name / ৩৫৫ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

145

আজ ৩০ মে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে নেতাকর্মীরা আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের  নেতাকর্মী। এ উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার ও সফল রাষ্ট্রনায়ক।

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগেই কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুসারে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ১০টায় শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা, দুস্থদের মধ্যে চাল-ডাল ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় বিএনপির পাশাপাশি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে বিভিন্ন থানা ও ওয়ার্ডে দুস্থদের মধ্যে চাল-ডালসহ  বস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ছাড়া মসজিদে মসজিদে গণদোয়ার আয়োজন করা হয়েছে।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়সহ সারাদেশের সকল দলীয় কার্যালয়ে বিএনপির দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হচ্ছে। বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলো জিয়াউর রহমানকে নিয়ে পোস্টার প্রকাশ করেছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও সারাদেশে বিএনপির সকল জেলা,  উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সৈন্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। এর পর থেকে প্রতিবছর বিএনপি দিনটিকে জিয়াউর রহমানের ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে আসছে।

জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী, বাংলাদেশী জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, সফল রাষ্ট্রনায়ক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়ার মহান আদর্শ, দর্শন ও কর্মসূচি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহতকরণ, বহুদলীয় গণতন্ত্র এবং দেশীয় উন্নয়ন ও অগ্রগতির রক্ষাকবচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd