• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো বড়লেখার শিক্ষার্থী লাবিবা

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

239

রেদওয়ান আহমদ , বড়লেখা প্রতিনিধি :

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক)’ অর্জন করেছেন পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গার্ল-ইন-স্কাউট গ্রুপের সদস্য মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ। সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে বাংলাদেশ স্কাউটস ন্যাশনাল হেডকোয়ার্টার থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

লাবিবা মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং মোহাম্মদ আব্দুল হামিদ ও মমতা মান্নানের একমাত্র মেয়ে।
শনিবার (৬ ডিসেম্বর) সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আয়োজনে ২০২০–২০২৪ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।

এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি স্কাউট মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদের হাতে সম্মাননা সনদ প্রদান করেন এবং প্রেসিডেন্ট’স স্কাউট ব্যাজ পরিয়ে দেন। একই সঙ্গে অন্যান্য শিক্ষার্থীদেরও সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মো. আবদুল আজিজ এবং উপ কমিশনার ড. মো. সিরাজুল ইসলাম।

অতিথিবৃন্দ অর্জনকারীদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে কাব ও স্কাউটসের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতযোগিতায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়ে মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদের টিম জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদের এই অর্জন তাঁর ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা যোগাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছা. মাহফুজা পারভীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd