ইনকিলাব মঞ্চের দেশব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শাহপরান এলাকায় দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল জুমার নামাজ শেষে শাহপরান বাজার মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। আয়োজকরা জানান, কর্মসূচিতে বৃহত্তর শাহপরান এলাকার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিক্ষোভ মিছিলটি শাহপরান (রহ.) বাজার পয়েন্ট থেকে শুরু হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুমার নামাজ শেষে দল-মত নির্বিশেষে প্রত্যেক মসজিদ থেকে মুসল্লিদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
311
ইনকিলাব মঞ্চের দেশব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শাহপরান এলাকায় দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল জুমার নামাজ শেষে শাহপরান বাজার মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে।
আয়োজকরা জানান, কর্মসূচিতে বৃহত্তর শাহপরান এলাকার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
বিক্ষোভ মিছিলটি শাহপরান (রহ.) বাজার পয়েন্ট থেকে শুরু হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুমার নামাজ শেষে দল-মত নির্বিশেষে প্রত্যেক মসজিদ থেকে মুসল্লিদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।