• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

গোয়াইনঘাটে ফেলুডারের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

335

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে পেলোডারের (বালু তোলার যন্ত্র) চাকায় পিষ্ট হয়ে পারভেজ আহমেদ (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের জুমপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ আহমেদ উপজেলার ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পেলোডার দিয়ে নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। ভোর ৬টার দিকে কাজ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেলোডারের চাকার নিচে পড়ে যান পারভেজ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, অবৈধ বালু উত্তোলন এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd