• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

প্রস্তুত মঞ্চ, আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র

Reporter Name / ২২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

332

ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল নেমেছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে প্রস্তুত মঞ্চের সামনে অপেক্ষায় হাজারো নেতাকর্মী।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হবে সমাবেশ। বেলা সাড়ে ১১টায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে আগে থেকেই মঞ্চ তৈরিসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি সেরে রাখা হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, মাঠের উঁচু-নিচু অংশ সমান করতে রোলার ব্যবহার করা হয়েছে। পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ সম্পূর্ণ করা হয়েছে। মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে।

সমাবেশ নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষা কমিটি মাঠজুড়ে কাজ করছে। প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ রাখা হয়েছে, যাতে অতিরিক্ত ভিড় হলেও বিশৃঙ্খলা না ঘটে।

সরেজমিন দেখা যায়, ভোর হওয়ার আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে সভাস্থল। অনেকে রাত থেকেই সেখানে অবস্থান করছেন। দূরদূরান্ত থেকে আসা অনেক নেতাকর্মী শামিয়ানার নিচে বসে খাচ্ছেন, কেউ কেউ ত্রিপল বিছিয়ে বিশ্রাম নিচ্ছেন।

 

মাঠের ভেতরে-বাইরে বিএনপির দলীয় পতাকা, জিয়াউর রহমানের ছবিসংবলিত মাফলার, প্লাস্টিকের ধানের শীষ এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যাজ বিক্রি করতে দেখা গেছে। দলীয় এসব সামগ্রী কিনতে দোকানগুলোতে ভিড় করছেন আগত নেতাকর্মীরা। কেউ দলীয় পতাকা কিনছেন, কেউ পোশাকের সঙ্গে মিলিয়ে ধানের শীষের চাদর।

এছাড়া, সিলেট বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি-মনোনীত প্রার্থীদের সমর্থকরা তাঁদের নামসংবলিত টি-শার্ট ও টুপি পরে ঘুরছেন। খণ্ড খণ্ড মিছিল একের পর এক মাঠে ঢুকছেন।

 

সমাবেশস্থলে উপস্থিত সুনামগঞ্জ সদর থেকে আসা বিএনপি এমপি প্রার্থী কামরুল ইসলাম বলেন, “তারেক রহমানের জন্য মঞ্চের সব প্রস্তুতি শেষ। সকাল থেকেই মানুষের ঢল নামছে। এমন ভিড় অনেক দিন পর দেখছি।”

আলিয়া মাদ্রাসা মাঠে ভোর থেকেই অবস্থান নেওয়া গোলাপগঞ্জ থেকে আসা লুতফুর রহমান বলেন, “রাতেই আমরা এখানে চলে এসেছি। শুধু একবার তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্যই এই অপেক্ষা। এত মানুষের ভিড় দেখে বোঝা যায়, মানুষের আগ্রহ কতটা।”

বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। ওই সমাবেশে সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এর আগে বুধবার রাত ৮টার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। তিনি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd