• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

সিলেট–৫ আসনে খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর নির্বাচনী সমন্বয় কমিটির বৈঠক সম্পন্ন।

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

354

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় ঐক্যজোটের শরীক দল জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নির্বাচনী সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার রাত ৮.০০ঘটিকায় সিলেটস্থ হাজী কুদরত উল্লাহ মার্কেটের ২য় তলায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং উপাধ্যক্ষ সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহারের সঞ্চালনার মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–৫ আসনের ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ,মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ সভাপতি মাওলানা মখলিছুর রহমান ও মাওলানা আব্দুস সালাম,মহানগর সহসভাপতি আব্দুল হান্নান তাফাদার ও শামছুদ্দীন মো ইলিয়াস,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন খান, খেলাফত মজলিস জেলা সেক্রেটারি দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমদ,
ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব সভাপতি আবু আইয়ুব মঞ্জু, সাবেক সভাপতি মারুফ আহমদ,কানাইঘাট উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা আব্দুল করীম, জকিগঞ্জ উপজেলা সাবেক আমীর গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, উপজেলা নায়েবে আমীর মাস্টার ফয়সাল আহমদ, জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি সারওয়ার হোসাইন, কানাইঘাট উপজেলা সেক্রেটারি হাফিজ তাজ উদ্দিন,কানাইঘাট পৌরসভা সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি জুবায়ের আহমদ ইউসুফ, মাস্টার এখলাছুর রহমান, যুবনেতা আবিদুর রহমান।

সভায় আগামী নির্বাচনকে সফলভাবে পরিচালনার লক্ষ্যে একটি শক্তিশালী “পরিচালনা ও সমন্বয় কমিটি” ঘোষণা করা হয়। পাশাপাশি ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আবুল হাসানকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সিলেট-৫ আসনের জনগণের দ্বারে দ্বারে গিয়ে জোটের বার্তা পৌঁছে দিয়ে আগামী ১২ ই ফেব্রুয়ারী দেওয়াল ঘড়ি মার্কার বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd