• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে গ্যাস সংযোগ আমার প্রথম এজেন্ডা- নির্বাচনী সভায় সেলিম উদ্দিন

Reporter Name / ২৬৩ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

357

সিলেট-৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জেন-জি, মা-বোনেরা ও সাধারন মানুষ এখন অনেক সচেতন,তারা ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজকে পছন্দ করেনা তাই আগামী নির্বাচনে নিজের আপনজন হলেও চাঁদাবাজ সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বয়কট করবে। তাদেরকে লাল কার্ড দেখিয়ে বর্জন করতে হবে। তিনি বিয়ানীবাজারবাসীর গ্যাসের দাবীকে প্রথম এজেন্ডা নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে গ্যাসের উৎপাদনস্থল বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীকে নিয়ে রাষ্ট্রের সাথে প্রয়োজনে ফাইট করে দাবী আদায় করার প্রতিশ্রুতি দেন।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের থানাবাজারে ৭,৮ ও ৯নং ওয়ার্ডের উদ্দ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লাউতা ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সাত্তারের সভাপতিত্বে, ছাত্রনেতা তোফায়েল হাসান তোহার সঞ্চালনায় দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, যেভাবে আমরা জুলাই বিপ্লবকে সফল করেছি ঠিক একইভাবে দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। একারনে দুর্নীতিবাজ নের্তৃত্বকে সরিয়ে দুর্নীতিমুক্ত নের্তৃত্বকে জাতির নের্তৃত্বে আনতে হবে।

তিনি ৫৪ বছরের দুর্নীতির নের্তৃত্বকে পেছনে ফেলে জামায়াতকে একবারের জন্য নির্বাচিত করার আহ্বান জানিয়ে আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নাগরিক মর্যাদা, নাগরিক অধিকার নিয়ে কর্মসংস্থান ও মানুষের কল্যানে কাজ করবে।

এসময় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফাসসির আহমদ ফয়েজী, লাউতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি দেলওয়ার হোসেন, জেলা ছাত্রশিবির পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান, ইউপি সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd