• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক

Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

207

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল চিকিৎসার কারণে হাবিবা নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভুল চিকিৎসা দেওয়ার দায়ে সংশ্লিষ্ট নার্স পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার পর হাসপাতালের ২য় তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি চলতি মাসের ১৭ জানুয়ারি প্রফেসর নুরুল্লাহর অধীনে চিকিৎসার জন্য ভর্তি হয়। নিয়ম অনুযায়ী অপারেশনের আগে ইনজেকশন দেওয়া হয় অপারেশন থিয়েটারে। তবে সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন নিয়ম অমান্য করে শিশুটিকে ওয়ার্ডেই ইনজেকশন দেন। কী ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল তা হাসপাতাল পরিচালক তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

নিহত শিশুর বাবা কামরুজ্জামান অভিযোগ করেন, আমার সুস্থ-সবল মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছিলাম। আজ সে হাসপাতালের বেডেই মৃত। মেয়ের আঙুল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে অপারেশন হওয়ার কথা ছিল। শারীরিক কোনো জটিলতা ছিল না। ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন বলেন, নার্সের ভুল ইনজেকশনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এটি একটি অপরাধ, কী ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল তা এখনো জানা যায়নি। পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিশুটির পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পরিচালক আরও জানান, ঘটনার পরপরই নার্স পালিয়ে গেছে। হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিশুর বাবা থানায় এসে অভিযোগ করেছেন। আমরা তাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং লিখিত অভিযোগ দিতে বলেছি। বিষয়টি আইনানুগভাবে সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd