• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন

সেন্সর জটিলতায় মুক্তি অনিশ্চিত বিজয় থালাপতির শেষ সিনেমা

Reporter Name / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

351

দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি। রূপালি পর্দা থেকে বিদায় নিয়ে নামবেন রাজনীতির ময়দানে, তাই ‘জন নয়গণ’ ছবিটি ছিল তার ভক্তদের কাছে এক আবেগের নাম। কিন্তু সেই আবেগে কার্যত জল ঢেলে দিল মাদ্রাজ হাইকোর্ট। সেন্সর বোর্ডের আপত্তির মুখে ছবিটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে চরম আইনি জটিলতা।আদালতের লড়াই ও নাটকীয় মোড় শুরুটা হয়েছিল সেন্সর বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র না দেওয়াকে কেন্দ্র করে। গত ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর জটিলতায় তা থমকে যায়। নির্মাতা পক্ষ মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হলে আদালত দ্রুত সিনেমাটিকে ‘ইউএ-১৬’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয়। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি।

মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সেই আদেশ বাতিল করে দিয়েছে। আদালত জানিয়েছে, সেন্সর বোর্ডকে তাদের বক্তব্য পেশ করার পর্যাপ্ত সময় না দিয়েই সার্টিফিকেট ইস্যুর নির্দেশ দেওয়া সঠিক ছিল না। ফলে সিবিএফসির সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত থালাপতির এই ছবি আপাতত প্রেক্ষাগৃহের মুখ দেখছে না।

বিজয় থালাপতি যেহেতু এই সিনেমার পর স্থায়ীভাবে রাজনীতিতে নামছেন, তাই ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে অনেকেই ‘রাজনৈতিক অভিসন্ধি’ খুঁজছেন। ভক্তদের আশঙ্কা, সিনেমার কোনো রাজনৈতিক বার্তা হয়তো কারো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির আগেই যেখানে ১ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, সেখানে এমন আইনি ধাক্কা প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

সুপ্রিম কোর্ট হয়ে মামলাটি পুনরায় মাদ্রাজ হাইকোর্টে ফিরেছে। ২০ জানুয়ারি দীর্ঘ শুনানি শেষে আদালত রায় স্থগিত রেখেছিল, যা মঙ্গলবার ঘোষিত হলো। এখন নতুন করে সিঙ্গল বেঞ্চে শুনানি শুরু হয়েছে। বিজয়ের ক্যারিয়ারের এই শেষ সিনেমাটি আদৌ আলোর মুখ দেখবে কি না, নাকি আইনি লড়াইয়ের গ্যাঁড়াকলে আটকে যাবে সেদিকেই তাকিয়ে আছে ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd