• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

দুর্নীতিমুক্ত ,ন‍্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনে দাড়িপাল্লায় ভোট দিন: জয়নাল আবেদীন

Reporter Name / ১৯২ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

284

সিলেট-৪ আসনে ১১দল মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদন বলেছেন আমি জনগনের শাসক নয়, সেবক হতে চাই। বৃহত্তর জৈন্তায় অফুন্ত সম্পদ রয়েছে, অথচ স্বাধীনতার আজ ৫৩ বছর পেরিয়ে গেলেও এই জনপদের মানুষ রহস্যজনক কারনে উন্নয়ন বঞ্চিত। ইতিপূর্বে যারা জনগনের কাছে সেবক হয়ে এসেছিল তারা ভক্ষকে পরিনত হয়েছে।

তিনি বলেন আমি এই জনপদে জন্মগ্রহন করেছি, এই অঞ্চলের মানুষের সেবা করে মরতে চাই। বৃহত্তর জৈন্তার মানুষ অতীতে সকল জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত লোকদের এমপি নির্বাচিত করেছেন উল্লেখ করে তিনি বলেন আমি আপনাদের সন্তান। তাই আগামী ১২ তারিখের কঠিন পরীক্ষায় জয়-পরাজয় আমার নয়, এটা হবে বৃহত্তর জৈন্তার আপামর জনতার ফলাফল। সন্ত্রাস, চাদাবাজ ও দূর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী ১২ ফেব্রুয়ারী দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।

জয়নাল আবেদীন আরো বলেন আমাকে জৈন্তাপুরের মানুষ দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি বৃহত্তর জৈন্তার সর্বস্তরের মানুষকে কথা দিচ্ছি আমাকে নির্বাচিত করলে অতীতের ন্যায় আমি আমার সততা, যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়ে এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সহ সকল পর্যায় উন্নয়ন কর্মকান্ডে জীবন উৎসর্গ করব।

তিনি রবিবার বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক রাজকুমারী ইরাদেবী মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। উপজেলা জামায়াতে আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাবেক আমীর মাওলানা নাজমুল ইসলাম ও আনোয়ারুল আম্বিয়ার যৌথ পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট অনলাইন প্রেসক্লাবে সভাপতি গোলজার আহমদ হেলাল, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বশির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল খালিক, সিলেট জেলা ছাত্র মজলিসের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলার সেক্রেটারী মাওলানা আজমল হক. বাংলাদেশ খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলার সেক্রেটারী মাওলানা আবু বক্কও, জামায়াতে ইসলামী সিলেট জেলা যুব বিভাগের সভাপতি নাজমুল হাসান সিকদার, জৈন্তাপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম, সমন্বয়ক প্রনব দাস, বিশিষ্ট মুরব্বী সিরাজুল ইসলাম, আফরোজ হাসান খালিক, জমির উদ্দিন, মোস্তফা কামাল চৌধুরী, আব্দুন নূর মেম্বার, মাহমুদ আলী মেম্বার, আমিনুল হক প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd