• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

ওসি বললেন অভিযোগ কি জানি না ,তবে আইনশৃঙ্খলা ঠিক রাখা আমাদের কাজ

Reporter Name / ২৭৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

372

সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনেছে বিএনপি।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোবাশ্বির। তিনি বলেছেন, কীভাবে পক্ষপাতিত্ব করেছি তা এখনও আমার জানা নেই। আমার কাজ আইনশৃঙ্খলা ঠিক রাখা, অপরাধী ধরা। বিষয়টি কারো বিপক্ষে গেলে সেটি আমার অপরাধ নয়। আমরা নিরপেক্ষভাবেই কাজ করছি।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে ওসির বিরুদ্ধে অভিযোগটি দাখিল করেন।

একই সাথে অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।

দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি সিলেট মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলী নানাভাবে আমাদের কর্মী সমর্থকদের হয়রানি করে আমাদের প্রার্থীর স্বাভাবিক প্রচার প্রচারণায় বিঘ্ন সৃষ্টি করছেন।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি সিলেট নগরের ইলেকট্রনিক সাপ্লাই রোডের নূরে আলা কমিউনিটি সেন্টারের সামন থেকে ছিনতাইসহ ৯ মামলার আসামি রনি আহমদকে আটক করে পুলিশ। এতে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহেদের নেতৃত্ব দুই শতাধিক নেতাকর্মী আম্বরখানা পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। তারা পুলিশের ওপর চড়াও হন এবং ছেড়ে দেওয়ার হুমকি দেন। কিন্তু তার আগেই পুলিশ আটককৃত রনিকে থানায় পাঠিয়ে দেয়।

পুলিশ সূত্র বলছে, বিষয়টি ভালোভাবে নেয়নি বিএনপি। এই কারণে রোববার ওসি মুবাশ্বিরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ দিয়েছে। তবে, সুনির্দিষ্টভাবে তারা কী অভিযোগ দিয়েছেন তা নিশ্চিত করে বলেননি বিএনপি নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd