• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ ২২৩ ভোটকেন্দ্র, থাকছে বডি অন ক্যামেরা

Reporter Name / ২৯২ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

380

মৌলভীবাজারের চার আসনে ৫৫৪ ভোটকেন্দ্রের মধ্যে ২২৩ টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্র বাড়তি নজরদারিতে রাখা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে থাকবে বডি অন ক্যামেরা। এসব দুজন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অতিরিক্ত মোতায়েন থাকবেন।

জেলার চার আসনের সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সূত্র জানায়, মৌলভীবাজার-১ আসনের জুড়ী উপজেলায় ৪৪টি ভোটকেন্দ্র রয়েছে এরমধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এ আসনের বড়লেখা উপজেলার ৬৯ টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া মাঝারি গুরুত্বপূর্ণ ৩৮টি রয়েছে।

মৌলভীবাজার-২ আসনে ১০৩ টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ৪৯টি কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজার-৩ আসনের রাজনগর উপজেলায় ৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এ আসনের মৌলভীবাজার সদর উপজেলার ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ১৯টি কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলায় ৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৯টি কেন্দ্র রয়েছে। এ আসনের শ্রীমঙ্গল উপজেলায় ৮৭টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৩টি কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ভোটের দিন সারা জেলায় এক হাজার ৬৪১ জন পুলিশ মাঠে থাকবেন। এছাড়া আরও অনেক রিজার্ভ পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৫ জন আনসার সদস্য ও দুজন পুলিশ সদস্য থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd