• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

আমিতো আপনাদের ,আপনাদের বন্ধুঃ জৈন্তাপুরে জনসভায় আবেগ আপ্লুত জয়নাল

Reporter Name / ৩০২ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

402

নির্বাচনী প্রচারণার শেষ দিনে ভোটারদের সামনে আবেগাপ্লুত হয়ে পড়েন সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন। বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে নিজের আবেগ ধরে রাখতে না পেরে কান্নাজড়িত কণ্ঠে কথা বলতে থাকেন তিনি। এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যেও আবেগের ছোঁয়া লাগে। এসময় পুরো সমাবেশস্থল দাড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জৈন্তাপুরের দরবস্ত মঞ্চে অনুষ্ঠিত নির্বাচনী শেষ জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ দৃশ্য দেখা যায়।
বক্তব্যের এক পর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে জয়নাল আবেদীন বলেন, আমি এই মাটির সন্তান। আমার অনেক সমর্থক আমাকে মাটির সন্তান বলে প্রচার-প্রচারণা চালিয়েছেন। কিন্তু একদল মানুষ এ নিয়ে কটাক্ষ, বিদ্রূপ আর হাসি-ঠাট্টা করেছে। আজ আপনাদের সামনে প্রশ্ন রাখছি-আমি কি এই মাটির সন্তান নই?” এ সময় সমাবেশে উপস্থিত সবাই একযোগে জবাব দেন-“আপনি এই মাটিরই সন্তান।”

তিনি আরও বলেন, “আমি আপনাদেরই সন্তান। এই মাটিতেই জন্মেছি এবং এই মাটিতেই মৃত্যুবরণ করবো। আমাকে কি একবারের জন্য হলেও এই এলাকার মানুষের পক্ষে জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়া যায় না? আমি আমার ভাই-বোনদের জন্য কাজ করার একটি সুযোগ চাই। হয়তো আমি আর নির্বাচনের সুযোগ পাবো না, হয়তো আর আপনাদের সামনে এসে বলতে পারবো না-‘আমাকে দাড়িপাল্লায় ভোট দিন’। আমি আপনাদের সন্তান, আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd