• শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

ডাবল সুপার ওভারের রোমাঞ্চের পর দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর জয়

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

196

ক্রিকেটে রোমাঞ্চের সংজ্ঞা যদি নতুন করে লিখতে হয়, তবে আহমেদাবাদের এই ম্যাচটি নিঃসন্দেহে জায়গা পাবে শীর্ষে। নির্ধারিত ২০ ওভার, এরপর এক নয়—দুই সুপার ওভার; শেষ পর্যন্ত অবিশ্বাস্য নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টিতে এটা চতুর্থ সুপার ওভার। এর আগের তিনটি ছিল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড (২০১২), নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (২০১২) ও যুক্তরাষ্ট্র-পাকিস্তান (২০২৪)। আর টাই হিসেবে ধরলে ৫ম টাই ম্যাচ। প্রথমটা ছিল ভারত-পাকিস্তানের মধ্যকার ২০০৭ সালের ফাইনাল। সেটা সুপার ওভারের বদলে বোল আউট সিস্টেমে টাইব্রেকার হয়।

এদিকে, ডাবল সুপার ওভারের দ্বিতীয় ঘটনা এটি। এর আগেরটি ছিল ভারত-আফগানিস্তান (২০২৪)। ক্রিকেট ইতিহাসে ট্রিপল সুপার ওভারের নজির আছে একটিই, নেপাল-নেদারল্যান্ডস ম্যাচে (২০২৫)।

‘ডি’ গ্রুপের ম্যাচে বুধবার দুই দলই তোলে ১৮৭ রান। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথম সুপার ওভারেও ১৭ রান করে সমতা বজায় রাখে দুই দল। ফলে শুরু হয় দ্বিতীয় সুপার ওভারের বিরল লড়াই। আজমতুল্লাহ ওমরজাইয়ের করা দ্বিতীয় সুপার ওভারে ডেভিড মিলার ও ট্রিস্টিয়ান স্টাবস ২৩ রান তোলেন। জয়ের জন্য ২৪ রানের লক্ষ্য পায় আফগানিস্তান।

প্রথম বল ডট হওয়ার পর দ্বিতীয় বলেই আউট হন মোহাম্মদ নবি। তবে রহমানুল্লাহ গুরবাজ টানা তিন ছক্কা মেরে আশা জাগান। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ছক্কা, কিন্তু ক্যাচ তুলে দিলে ৪ রানে হেরে যায় আফগানরা।

এই হারে বিশ্বকাপের পরের রাউন্ডে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেল রশিদ খানের দলের। আর অবিশ্বাস্য এক ম্যাচ জিতে স্বস্তির হাসি দক্ষিণ আফ্রিকার শিবিরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd