• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন দ্রুত সেরে উঠছেন নেইমার, প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা কোচের কৃষকের ধান সংগ্রহ সিন্ডিকেটের পকেটে, সরকারি গুদামে চলছে কার্ড বাণিজ্য জ্বালানি সংকট দেখিয়ে শাবির বাসের তিন ট্রিপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটসহ সারা দেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল

বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

261

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে এক তরুণ তাকে হত্যা করেছে। ওই তরুণকে খুঁজছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে।

বিন্তি রায়েরবাজার হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। হাজারীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। মেয়েকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কান্নাকাটি আর ছোটাছুটি করছিলেন বেল্লাল হোসেন ও তাঁর স্ত্রী নাদিয়া। ব্যবসায়ী বেল্লাল বলেন, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাইরে যায়। এর কিছুক্ষণ পর  হইচই শুনে বাসার নিচে নেমে দেখেন কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে শিকদার মেডিকেলে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলে আনা হয়। রায়েরবাজারে হায়দার হোটেলের গলিতে পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় তাদের বাসা। দুই ছেলেমেয়ের মধ্যে বিন্তি ছিল বড়। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়।

নাদিয়া সাংবাদিকদের বলেন, ‘রাতে বিন্তি ও তার ভাই নাবিল নিচে নামে। সবজি কিনে বোনকে বাসার নিচে এগিয়ে দিয়ে নাবিল মসজিদে চলে যায়। এরপর হইচই শুনে নিচে নেমে দেখি, বিন্তিকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে।’ সিয়াম নামে এক তরুণ বিন্তিকে কুপিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন নাদিয়া। তিনি বলেন, ‘তিন-চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে বিরক্ত করত বিন্তিকে। এক দিন আমি সিয়ামকে মোবাইল ফোনে বকাবকি করি। আজ আমার মেয়েকে মেরে ফেলেছে। মেয়ে হত্যার বিচার চাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বিন্তির কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান সমকালকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে এই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। জড়িত তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনে শিশুর লাশ
রাজধানীর হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানি থেকে ৬ বছর বয়সী এক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার
করা হয়।

স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, নিপীড়নের পর শিশুটিকে হত্যা করে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় লাশ ফেলে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে প্রথমে পুলিশ গড়িমসি করে। এর প্রতিবাদে গতকাল রাত ৯টার দিকে এলাকাবাসী হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা নেয় পুলিশ। তাহেদী আক্তার তাসনিন নামের শিশুটির বাবা মো. লিটন বাদী হয়ে মামলা করেন। এলাকাবাসীর আন্দোলনের মুখে নির্মাণাধীন বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মো. লিটন টেইলার্সে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও এলাকায়। মেয়েটি  স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। লিটন  বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাইরে খেলতে যাওয়ার পর তাসনিন আর ফিরে আসেনি। খোঁজাখুঁজির পর বাসার সামনে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের লিফটের ফাঁকা জায়গার পানিতে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মুখে বিস্কুটের গুঁড়া দেখা গেছে।

পুলিশ জানায়, গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামের বাড়ি তিতাস উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা।

এলাকাবাসী শিশু হত্যায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, শিশুটির শরীরের কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd