• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির

যুক্তরাষ্ট্রকে কোন সুবিধা দেবে না সংযুক্ত আরব আমিরাত

Reporter Name / ২৯৭ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

395
যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ‘না’ জানিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি জানিয়েছে, কোনো পক্ষকেই যুদ্ধের জন্য তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। ফলে যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য ইউএই’র ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
 
মঙ্গলবার (৩ মার্চ) দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাসিমি বলেন, তাদের অবস্থান পরিষ্কার। কোনো ধরনের আক্রমণের জন্য সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশটি নিজেদের সার্বভৌমত্ব এবং নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
 
তিনি আরও বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তিনি অঞ্চলভিত্তিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা পরস্পরের সঙ্গে যুক্ত এবং এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। নতুন করে উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হবে বলেও মন্তব্য করেন তিনি।
 
সাম্প্রতিক ইরানি হামলার পর সংযুক্ত আরব আমিরাত তেহরানে তাদের দূতাবাস বন্ধ করে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।
 
এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেন, ইউএই কখনোই তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে দেবে না। দেশটির কাছে দীর্ঘমেয়াদি আকাশ প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে বলেও তিনি জানান।
 
অন্যদিকে অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আব্দুল্লা বিন তৌক জানান, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, যা চার থেকে ছয় মাসের চাহিদা পূরণ করতে সক্ষম। সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট নেই এবং বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নজরদারি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd