• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের স্বস্তির বৃষ্টিতে জেগে উঠল চায়ের রাজধানী ভিজিএফ কার্ড বিতরণে ‘হরিলুটের’ অভিযোগ, বড়লেখায় যুবদল–ছাত্রদল নেতাদের পোস্টে তোলপাড় ঈদ উপলক্ষে বিলবোর্ড–ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করার আহ্বান সিসিক প্রশাসকের কোম্পানীগঞ্জে ছাত্র মজলিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতিকে “জুলাই গাদ্দার” ঘোষণা করে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টিহীনতায় কুলাউড়ার ২৬ চা-বাগানে খরা, উৎপাদনে ধস ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ গোয়াইনঘাটে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৮ সংসদের অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন গোয়াইনঘাটে ড্রিম সানসেটের ব্রাঞ্চ উদ্বোধন ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

21

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহনে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ও প্রবাসীদের পৃষ্টপোষকতায় ‘গণ-ইফতার ও দোয়া মাহফিল’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বনাথ মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগীতায় ছিলো সামাজিক ও মানবিক সংগঠন ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’।  
প্রেসক্লাবের ‘গণ-ইফতার ও দোয়া মাহফিল’র পৃষ্টপোষকতা করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ইমরান খান, বর্তমান যুগ্ম সম্পাদক আব্দুর রহিম রঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দৌলত হোসেন, ট্রাস্টি সিরাজুল ইসলাম হাজারী, আবুল খায়ের আলী, আব্দুস সোবহান ফারুক।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। সভা শেষে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা সব সময়ই বিশ্বনাথ প্রেসক্লাবের সকল মহতি ও সৃজনশীল কাজে সহযোগিতা করে আসছেন। বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ৬জন প্রবাসীর পৃষ্ঠপোষকতায় ধনী-গরীব’সহ সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে এক সাথে গণ-ইফতারের এই আয়োজন সত্যিই ব্যতিক্রম। স্রষ্টার সৃষ্টি সব মানুষই যে এক আল্লাহ তায়ালার সৃষ্টি তা আমরা সকলে যত বেশি বুঝব, তত দ্রুত সমাজ থেকে ভেদাভেদ দূর হবে। এসময় আয়োজকেরা জানান, প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

গণ-ইফতারে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবিষ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, হাবিবুর রহমান, সংগঠক জবির আহমদ নাজমুল, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহ প্রচার সম্পাদক হাবিবুর রহমান মামুন, মাহিন খান, অফিস সম্পাদক ক্বারী সুয়াইব, কার্যকরী পরিষদ সদস্য নাহিদ সুয়েব, মো. আল-আমিন, সাধারণ সদস্য শরিফুল ইসলাম, মাহিদ আহমদ, নাহিদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd