• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.) তিন ম্যাচের সিরিজ খেলতে নেপাল যাবে বাংলাদেশ, সূচি চূড়ান্ত মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলল হুতিরা সিলেট গ্যাস ফিল্ডস: টেন্ডারে বাধা দিলেন ছাত্রদল নেতা! সিলেট নগরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত মাঝ নদীতে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেট থেকে প্রধান আসামি গ্রেপ্তার একনেকে উঠছে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প সিলেটে ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় সরকারি চিকিৎসক হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব: জামায়াত আমির এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ

Reporter Name / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

238

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়।

মনোজ্ঞ নৃত্য, দেশাত্মবোধক ও লোকসঙ্গীত, কবিতা আবৃত্তি এবং নাট্য পরিবেশনায় পুরো শহীদ মিনার এলাকা সংস্কৃতিপ্রেমীদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। জাসাসের শিল্পীদের প্রতিটি পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বাঙালির নিজস্ব ঐতিহ্য রক্ষা এবং আগামী প্রজন্মের কাছে সুস্থ ধারার সংস্কৃতি পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

বক্তারা বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। বর্তমান সময়ে যখন তরুণ প্রজন্ম অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে, তখন তাদের দেশীয় ও সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে জাসাসের এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।” তাঁরা আরও বলেন, এই বৈশাখী উৎসব বাঙালির জাতিগত পরিচয়কে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও রেড ক্রিসেন্টের সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, যমুনা ওয়েল কোম্পানির পরিচালক ও কবি সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক সামসুল বাসিত শেরো ও পরিচালক মনজুর আহমেদসহ জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দ।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিলেট জেলা জাসাসের পক্ষ থেকে উপস্থিত সকলকে এবং সিলেটবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd