• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ

ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার

Reporter Name / ১৬৪ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

226

জালালাবাদের নাজিরেরগাঁও ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা ব্যবসাকে হালাল করেছেন। হালাল উপার্জনের ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) ব্যাপক উৎসাহমূলক বর্ণনা দিয়েছেন। ব্যবসা দ্বারা মানুষের উপকার করার মানসিকতা থাকতে হবে। যখন ব্যবসায়ী ও গ্রাহক উভয় পক্ষ অনুভব করবে আমরা উপকৃত হয়েছি তখন সেখানে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে।

তিনি বুধবার সিলেট মহানগরীর জালালাবাদ থানার অন্তর্গত নাজিরেরগাঁও এলাকায় নুসরা লাইব্রেরী এন্ড ষ্টেশনারী ও তাবাসসুম টেইলার্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মাওলানা ইমরান আহমদ ও মাওলানা হোসাইন আহমদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলেমেদ্বীন মাওলানা হানীফ হোসাইন, সমাজসেবক সিদ্দিকুর রহমান, শিক্ষানুরাগী শেখ মো. ইউনুছ আলী, মাওলানা আবদাল হোসাইন, মাওলানা মেহেদী হাসান ও মাওলানা আমীর হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ওবায়দুল হক, খোরশেদ আলম মহসিন, শাহীন আলম, আজিজুর রহমান, আলা উদ্দীন, মাওলানা আব্দুল খালিক, মাওলানা কায়েস আহমদ ও আব্দুল লতিফ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও প্রাপ্তি নিশ্চিত করতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ধ্যা ৭ টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বৃদ্ধি করে তাদের পাশে দাঁড়াতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা প্রদান একান্ত প্রত্যাশা। অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের মাধ্যমে জনসাধারণের ভোগান্তি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd