• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.) তিন ম্যাচের সিরিজ খেলতে নেপাল যাবে বাংলাদেশ, সূচি চূড়ান্ত মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলল হুতিরা সিলেট গ্যাস ফিল্ডস: টেন্ডারে বাধা দিলেন ছাত্রদল নেতা! সিলেট নগরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত মাঝ নদীতে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেট থেকে প্রধান আসামি গ্রেপ্তার একনেকে উঠছে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প সিলেটে ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় সরকারি চিকিৎসক হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব: জামায়াত আমির এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা

সিলেটে বাড়ছে হাম রোগী, ওসমানীতে প্রস্তুত নতুন শিশু ইউনিট

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

187

সিলেটে হামে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আবার প্রতিদিনই হাসপতালে রোগীর চাপ বাড়ছে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্তি একটি শিশু ইউনিট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

তিনি জানান, আগামী শনিবার ( ৯ মে) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে

জানা গেছে, সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। এতে চাপ বাড়ছে। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম চললেও রোগীর চাপ বাড়ায় বিকল্প ব্যবস্থার প্রয়োজন দেখা দিয়েছে।

 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও অন্তত ৮ শিশুর হাম শনাক্ত হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে ৭ মে পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২০ জন শিশুর মৃত্যু হয়েছে।

আর বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৬ জন রোগী রয়েছে।

 

গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছে ২৬৪ শিশু।

এমন পরিস্থিতিতে সিলেটের হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হচ্ছে শিশু ইউনিট। পাশাপাশি ৩২নং ওয়ার্ডটিকে হামে আক্রান্তদের জন্য সুনির্দিষ্ট রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এসব উদ্যোগের পাশাপাশি শহীদ শামসুদ্দিন হাসপাতালে হাম চিকিৎসায় চলমান স্বাস্থ্যসেবা অব্যাহত থাকবে।

হামের রোগীর সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, ওসমানী হাসপাতাল অতিরিক্ত একটি শিশু ইউনিট চালু করবে এবং ৩২ নম্বর ওয়ার্ডটি হামের জন্য নির্দিষ্ট করা হবে, যা ০৯ মে ২০২৬, শনিবার থেকে কার্যকর হবে। এর ফলে সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল হামের জন্য যথারীতি কাজ চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd