• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জৈন্তাপুরে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও সনদপত্র বিতরণ সম্পন্ন জনদুর্ভোগ তৈরি ও গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না- ড. হামিদুর রহমান আযাদ বৃষ্টির সঙ্গে বাড়বে গরম, জানাল আবহাওয়া অফিস নাজমুলের সেঞ্চুরি মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ‘অম্ল-মধুর’ দিন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭ ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে রয়েছেন যারা আপেল না কলা, কোনটি প্রতিদিন খাবেন কাবাঘর তাওয়াফ করার নিয়ম ও দোয়া আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা ঈদুল আজহার ছুটি ৭ দিন গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, স্বামী আটক সিলেটে বাড়ছে হাম রোগী, ওসমানীতে প্রস্তুত নতুন শিশু ইউনিট সিলেটে কঠোর পুলিশ, আ ট ক ১৩ হাজার ৯০০ যানবাহন সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারি ‘সীমিত আকারে’ চালুর উদ্যোগ সিলেটে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২ পেস আক্রমণে বাংলাদেশকেই সামান্য এগিয়ে রাখছেন শান্ত কোরবানির পশু নির্বাচনে কী কী বিষয়ে খেয়াল রাখবেন? শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে দোকান মালিক সমিতির নতুন সিদ্ধান্ত সিলেটে ছাত্রদল নেতার নেতৃত্বে সবুজ সিলেট অফিসে তাণ্ডব

জনদুর্ভোগ তৈরি ও গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না- ড. হামিদুর রহমান আযাদ

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

9
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। জামায়াতে ইসলামী হচ্ছে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। কারণ আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করি। দিন দিন জামায়াতের জনশক্তি বাড়ছে। এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে। এক্ষেত্রে দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জাতি একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছিলো। কিন্তু নতুন সরকার ক্ষমতায় গিয়ে সেই স্বপ্নকে গলাটিপে হত্যা করতে শুরু করেছে। তারা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি, তাই জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে ছাত্র-জনতার রক্তের সাথে প্রতারণা করেছে। তারা নতুন ফ্যাসিবাদ কায়েমের দিকেই ধাবিত হচ্ছে। এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। ভুলে গেলে চলবেনা জনদুর্ভোগ তৈরি ও গণরায় উপেক্ষা করে জনসমর্থন আশা করা যায়না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা পূরণ ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে।
তিনি শুক্রবার (৮ মে) সকালে সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা ও থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সিলেট বিভাগের সিলেট মহানগর, সিলেট জেলা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা ও উপজেলা-থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বর্ষীয়াণ রাজনীতিবিদ ও জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ইসলামী আন্দোলনের পথ কোনোকালেই সহজ ছিলনা। কারণ দ্বীন প্রতিষ্ঠার পথ জুলুম, নিপীড়ন ও শাহাদাতের পথ। সর্বোচ্চ ত্যাগের শপথ নিয়েই আমরা ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। সুতরাং আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ নেই। জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করা হয়েছে। কিন্তু দমিয়ে রাখা যায়নি।

See less


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd