জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা হাইস্কুল মিলনায়তনে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের আয়োজনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ৩য় ও ৫ম শ্রেণির মোট ৬১ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ,পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. এম এ মতিন। সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গোলাম গফুর।
প্রধান বক্তা ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন। উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ সাব্বির আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদ আজাদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, মানিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুল ইসলাম, কম্পিউটার প্রকৌশলী সুলেমান আহসান তানভীর, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম এবং খরিলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন শামীম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অর্থ সম্পাদক শোয়েব উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মঈনুল মুরছালিন রুহেল, সহ-সভাপতি ইমাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু, মুরাদ হাসান এবং জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিলালুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।