• শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

অ্যালেনের রেকর্ড সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

Reporter Name / ১২৮ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

172

বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়া এক ইনিংস উপহার দিলেন ফিন অ্যালেন। তার বিস্ফোরক ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখল নিউজিল্যান্ড। অ্যালেনের সেঞ্চুরিটি টি–টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ রানের ইনিংস। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি।

রান তাড়ায় নেমে ঝড় তোলেন টিম সাইফার্ট। ৭টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৫৮ রান করেন তিনি। তার বিদায়ের পর রাচিন রবীন্দ্রকে নিয়ে দ্বিতীয় উইকেটে ২২ বলে ৫৬ রান যোগ করেন অ্যালেন। সেখানে রবীন্দ্রর অবদান ছিল ১১ বলে ১৩ রান। বাকি কাজটা একাই সেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অ্যালেন। ৩৩ বলে অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে প্রোটিয়ারা। চাপ সামাল দিতে চেষ্টা করেন ব্রেভিস (৩ চার ও ২ ছক্কায় ২৭ বলে ৩৪ রান)। এরপর মার্কো ইয়ানসেন ও ট্রিস্টান স্টাবস ৪৮ বলে গড়েন ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। স্টাবস ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে করেন ২৯ রান। ইয়ানসেন ২ চার ও ৫ ছক্কায় মাত্র ২৯ বলে অপরাজিত ৫৫ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৮ (ইয়ানসেন ৫৫*, ব্রেভিস ৩৪, স্টাবস ২৯; হেনরি ২/৩৪, রবীন্দ্র ২/২৯, কোল ম্যাকনকি ২/ ৯)। নিউজিল্যান্ড: ১২.৫ ওভারে ১৭৩/১ (অ্যালেন ১০০*, সাইফার্ট ৫৮; রাবাদা ১/২৮) ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা: ফিন অ্যালেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd