• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎

আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ৩০১ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

79

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ (বুধবার, ২ জুলাই) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার এক মামলায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।

ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, শেখ হাসিনার ‘২২০ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ ও ‘সবার তালিকা চেয়েছেন’—এমন মন্তব্যে মামলার সাক্ষীরা ভয়ভীতি অনুভব করে, যা বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে। এর প্রেক্ষিতে বিচার কার্যকরী ও প্রমাণিত হওয়ায় রায় কার্যকর হবে গ্রেপ্তার হওয়ার দিন থেকেই।

এ ছাড়াও, একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই–আগস্টের গণহত্যার বিচারপ্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তারা হত্যার হুমকি দিয়েছে—এটার প্রমাণ হিসেবে সাক্ষ্য পাওয়া গেছে। গত ২৫ অক্টোবর গাইবান্ধা থেকে শাকিল আকন্দের সঙ্গে টেলিফোনাল কথোপকথনে ২২৭ জনকে হত্যার হুমকি দেওয়া হয়, এরপরই মামলা দায়ের করা হয়। যেদিন তারা গ্রেপ্তার হবে, সেদিন থেকেই সাজা কার্যকর হবে।

উল্লেখ্য, ফাঁস হওয়া অডিও রেকর্ডিং শুনে ট্রাইব্যুনাল বিষয়টি প্রমাণিত মেনে নেয়। ট্রাইব্যুনাল–১ এ পলাতক অবস্থায় বিচার কার্যকর হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd